শনিবার, ২০ জুন ২০২৬ ।। ৬ আষাঢ় ১৪৩৩ ।। ৫ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
ইরাকে সড়ক দুর্ঘটনায় মৃত্যু, ২৬ দিন পর দেশে ফিরলো দুই প্রবাসীর লাশ লেবাননে হামলা বন্ধ করতে সেনাবাহিনীকে নির্দেশ দিলেন নেতানিয়াহু মাদারীপুরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা করতে সুইজারল্যান্ডে যাচ্ছে ইরানের প্রতিনিধি দল ইসলামপন্থিদের শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে: আমিরে মজলিস ৪০ দিন জামাতে নামাজ পড়ে সাইকেল পুরস্কার পেল ৯ কিশোর বাবাকে ‘মুক্তিযুদ্ধে শহীদ’ বলাটা সঠিক হয়নি: জামায়াত এমপি খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটির পরামর্শ সভা অনুষ্ঠিত শাহজালালের (রহ.) মাজারে দানব্যবস্থায় স্বচ্ছতার উদ্যোগ, প্রশংসায় ভাসছে প্রশাসন শাহজালালের (রহ.) মাজারে দানবাক্সের নিরাপত্তায় এবার বসল সিসি টিভি

ইরাকে মার্কিন ঘাঁটিতে আবারো ড্রোন হামলা: রিপোর্ট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

গাজা যুদ্ধে ইসরায়েল সমর্থন ও সহযোগিতার জেরে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে আবারো জোড়া ড্রোন হামলা চালিয়েছে দেশটির ইসলামিক প্রতিরোধ গোষ্ঠী। আল-হারির নামের মার্কিন ঘাঁটিটি ইরাকের কুর্দিস্তান এলাকায় অবস্থিত।

বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে সশস্ত্র গোষ্ঠীটি।

তারা জানায়, উত্তরাঞ্চলীয় ইরবিল আন্তর্জাতিক বিমানবন্দর ৪৫ কিলোমিটার দূরে অবস্থতি ওই ঘাঁটিতে দুটি ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে।  ড্রোন দুটি সরাসরি তাদের লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। 
গোষ্ঠীটি আরো জানায়, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের রক্তক্ষয়ী সামরিক অভিযানে মার্কিন সমর্থনের প্রতিশোধ নেওয়ার জন্য এই হামলা করা হয়েছে।

তবে এই জোড়া ড্রোন হামলায় মার্কিন সামরিক স্থাপনায় ক্ষয়ক্ষতির পরিমাণ এবং সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো খবর পাওয়া যায়নি। সূত্র: প্রেসটিভি

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ