শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ ।। ৩ আশ্বিন ১৪৩৩ ।। ৭ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কা-মুকাররমাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টা মুসলিম উম্মাহর হৃদয়ে আঘাতের শামিল সৌদিতে ড্রোন ভূপাতিত, নিহত বিদেশি নাগরিক মাহবুবা হাকিমের হলফনামায় তথ্য গোপন নয়, ‘অনাকাঙ্ক্ষিত ভুল’ ১২০টি প্রতীক নির্ধারণ করে প্রজ্ঞাপন, স্থগিত ‘নৌকা’  আকর্ষণীয় পুরস্কারে সীরাত বিষয়ক প্রতিযোগিতার আয়োজন করছে ‘ভোলা জেলা উলামা তলাবা’  ‘উর্দুভাষী বাংলাদেশি’ হিসেবে স্বীকৃতি চায় আটকে পড়া পাকিস্তানিরা  জুনের আগেই স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে : ইসি  দাখিল পরীক্ষায় দায়িত্বে অবহেলায় শাস্তি পাচ্ছেন ১১ শিক্ষক মক্কাকে লক্ষ্য করে ড্রোন হামলার অপচেষ্টায় হেফাজতের নিন্দা ডা. জাকির নায়েকের সঙ্গে সাক্ষাৎ, বই উপহার দিলেন শায়খ আহমাদুল্লাহ

মধ্যপ্রাচ্য প্রবাসীদের ভিসা জটিলতা নিরসনে কাজ করছে সরকার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে যেসব প্রবাসী নাগরিক ভিসা জটিলতায় পড়ছেন, তা নিরসনে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

সোমবার (২ মার্চ) মধ্যপ্রাচ্যে চলমান পরিস্থিতি নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বিমান ও প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা আন্তঃমন্ত্রণালয় বৈঠক করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

মন্ত্রী বলেন, এই পরিস্থিতিতে যেসব প্রবাসী বাংলাদেশে আটকে পড়েছেন, অথচ ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের জন্য আমরা একটি সেল খুলেছি। আমরা তাদের জন্য দূতাবাসে যোগাযোগ করে ভিসা সমস্যা সমাধানের চেষ্টা করব। আশা করি, এটা আমরা সমাধান করতে পারব।

উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে অংশ নেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক ও প্রতিমন্ত্রী নুরুল হক, বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত প্রমুখ।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ