বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসরায়েলি বোমা হামলায় গাজার ২৬টি মসজিদ ধ্বংস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ইসরায়েলি বোমা হামলায় গত ৭ অক্টোবর থেকে গাজা উপত্যকায় ২৬টি মসজিদ ধ্বংস হয়েছে। গতকাল শনিবার গাজা-ভিত্তিক ধর্মবিষয়ক মন্ত্রণালয় এ তথ্য জানায়।  
 
মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় ইসরায়েলি বিমান হামলায় বেশ কিছু মসজিদ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সদর দপ্তর, কোরআন রেডিও স্টেশন ও একটি গির্জা ধ্বংস হয়েছে।
 
এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, গাজার ওপর আগ্রাসন এবং বেসামরিক মানুষ, মসজিদ ও গির্জার বিরুদ্ধে ইসরায়েলের হামলার বিরুদ্ধে ইসলামিক ও আন্তর্জাতিক সংস্থাগুলোর জরুরি হস্তক্ষেপ প্রয়োজন।
গত ৭ অক্টোবর হামাস ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ শুরু করলে ইসরায়েলি বোমাবর্ষণ ও অবরোধের অধীনে রয়েছে গাজা। হামলার কারণ হিসেবে হামাস জানিয়েছিল, আল-আকসা মসজিদে হামলার ও ইসরায়েলি বসতি স্থাপনকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিশোধ হিসেবে এ পদক্ষেপ নেয়া হয়েছে। এরপর ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের লক্ষ্যবস্তুগুলোর বিরুদ্ধে ‘অপারেশন সোর্ডস অব আয়রন’ শুরু করে।
 
ক্রম বর্ধমান হামলায় ভয়ানক মানবিক সংকটের মুখে রয়েছে গাজা। বিদ্যুৎবিহীন এ অঞ্চলে শেষ হয়ে আসছে পানি, খাদ্য, জ্বালানি ও চিকিৎসা সরবরাহ।
 
সূত্র : আনাদোলু এজেন্সি, 
 
এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ