মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হামাস ও পুতিনকে যুদ্ধে জিততে দেব না: বাইডেন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের তুলনা করে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, হামাস ও পুতিনকে যুদ্ধে জিততে দেব না।

স্থানীয় সময় বুধবার (১৯ অক্টোবর) হোয়াইট হাউসে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে বাইডেন একথা বলেন। খবর বিবিসি।

হামাস ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উভয়ই প্রতিবেশী দেশের গণতন্ত্রকে সম্পূর্ণরূপে ধ্বংস করতে চায় বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।

আমেরিকার জনগণকে উদ্দেশে করে জো বাইডেন বলেন, ইসরায়েল ও ইউক্রেনের সফলতা নিশ্চিত করা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।কারণ পুতিন ইউক্রেন দখল করলে নিজেকে ইউক্রেনে সীমাবদ্ধ রাখবেন না।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা আগের চেয়ে শক্তিশালী। আমেরিকা বিশ্বের কাছে এখনও একটি আলোকবর্তিকা। একটি মহান জাতি হিসেবে আমাদের দায়িত্ব তাদের রক্ষা করা।

বাইডেন বলেন, যুক্তরাষ্ট্রকে অবশ্যই সব ধরনের ইসলামফোবিয়া ও ইহুদি-বিরোধীতা প্রত্যাখ্যান করতে হবে। তিনি মুসলিম ও ইহুদি আমেরিকানদের উদ্দেশে বলেন, আপনি, আপনারা সবাই আমেরিকান।

তিনি আরও বলেন, আমাদের সকলেরই বিতর্ক ও মতবিরোধ করার অধিকার আছে। তবে আমেরিকানদের অবশ্যই হিংসা ও বিদ্রোহ ত্যাগ করতে হবে এবং একে অপরকে সহযোগী আমেরিকান হিসাবে দেখতে হবে।

তিনি আরও বলেন, মুসলিম, ইহুদি যে কারো বিরুদ্ধেই হোক না কেন আমরা সব ধরনের ঘৃণা প্রত্যাখ্যান করি। যা মহান জাতিগুলো করে এবং আমরা একটি মহান জাতি।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা মধ্যপ্রাচ্যের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে কাজ করছে।

সুত্র: বিবিসি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ