মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আলজাজিরা বন্ধ করে দিতে চায় ইসরায়েল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ইসরায়েলে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার স্থানীয় ব্যুরো বন্ধ করে দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েলি তথ্যমন্ত্রী শ্লোমা করহি। হামাসঘেঁষা সংবাদ প্রকাশ এবং ইসরায়েলি সেনাদের সম্ভাব্য আক্রমণের তথ্য ফাঁসের অভিযোগ তুলে কাতারি এই সংবাদমাধ্যটি বন্ধ করে দেওয়ার কথা বলেছেন তিনি। রোববার (১৫ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

আর্মি রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসরায়েলি তথ্যমন্ত্রী শ্লোমা করহি বলেছেন, আলজাজিরা বন্ধ করার প্রস্তাব করেছেন তিনি। বিষয়টি বর্তমানে ইসরায়েলি নিরাপত্তা কর্মকর্তা ও আইন বিশেষজ্ঞরা যাচাই-বাছাই করছেন। এরপর আজ তিনি বিষয়টি দেশের মন্ত্রিসভায় উত্থাপন করবেন।

শ্লোমা করহি বলেন, এটি এমন একটি সংবাদমাধ্যম যা উসকানি দেয়। ইসরায়েলি সেনাদের সমাবেশস্থলের ভিডিও প্রচার করে। ইসরায়েলের নাগরিকদের বিরুদ্ধে উসকানি দেয়। এটি প্রোপাগান্ডা মাউথপিস (মুখপত্র) হিসেবে কাজ করে।

ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, আলজাজিরা হামাসের মুখপাত্রের বার্তা প্রচার করে, যা অযৌক্তিক। আমি আশাবাদী, আমরা আজই এটির শেষ দেখব।

তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি আলজাজিরা বা কাতার সরকার।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ