মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনের পক্ষ নিয়ে জাতিসংঘে যাচ্ছে রাশিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত নিয়ে আগামীকাল সোমবার জাতিসংঘ নিরাপত্তা কাউন্সিলে ভোটের আহ্বান করেছে রাশিয়া। যুদ্ধবিরতি, বেসামরিক নাগরিকদের ওপর সহিংসতা ও সন্ত্রাসবাদ সংশ্লিষ্ট সব ধরনের কাজের নিন্দা জানাতে একটি খসড়া প্রস্তাবের ওপর এই ভোটাভুটির ডাক দিয়েছে মস্কো।

শনিবার (১৪ অক্টোবর) এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার উপরাষ্ট্রদূত দিমিত্রি পলিয়ানস্কি বলেছেন, গত শুক্রবার জাতিসংঘের ১৫ সদস্যের এই পরিষদকে যে খসড়া প্রস্তাব দেওয়া হয় সেখানে কোনো পরিবর্তন আনা হয়নি। সোমবার বিকেল ৩টায় ভোট হতে পারে।

এক পৃষ্ঠার খসড়া প্রস্তাবে ইসরায়েলি জিম্মিদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রদান ও প্রয়োজনে বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। এতে ইসরায়েল ও ফিলিস্তিনের কথা বলা হলেও সরাসরি হামাসের নাম নেওয়া হয়নি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদে কোনো প্রস্তাব পাস হতে হলে ১৫ সদস্যের মধ্যে ৯ সদস্যের ভোটের পাশাপাশি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, চীন বা রাশিয়াকে ভেটোদানে বিরত থাকতে হয়। তবে ঐতিহ্যগতভাবেই মিত্র ইসরায়েলকে নিরাপত্তা পরিষদের যেকোনো পদক্ষেপ থেকে সুরক্ষা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ