মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আফগানিস্তানে আবারও শক্তিশালী ভূমিকম্পের আঘাত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

আবারও শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে। এই নিয়ে গেলো ৯ দিনের মাথায় তিনবার শক্তিশালী ভূমিকম্পের কবলে পড়লো তালিবান শাসিত দেশটি।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, স্থানীয় সময় আজ রোববার (১৫ অক্টোবর) ভোরে আফগানিস্তানের হেরাত শহরের উত্তর-পশ্চিমে ৬.৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পটি গভীরতা ছিল ৬.৩ কিমি (চার মাইল)।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, যে সর্বশেষ ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল ইরান সীমান্তের কাছে আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহর হেরাত থেকে ৩০ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ওই একই এলাকায় গত কয়েকদিনে বেশ কয়েকটি শক্তিশালী ভূমিকম্পের কারণে হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন।

জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ জানিয়েছে, আগের ভূমিকম্পে যারা মারা গেছে তাদের ৯০ শতাংশেরও বেশি নারী ও শিশু।

তবে আজকের ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে গত ৭ অক্টোবর এবং ১১ অক্টোবর ৬.৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের কবলে পরে দেশটি। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে প্রায় আড়াই হাজারে জানায় তালেবান প্রশাসন।

আফগানিস্তান প্রায়শই ছোট বড় ভূমিকম্পে আক্রান্ত হয়, বিশেষ করে হিন্দুকুশ পর্বতমালায়, কারণ দেশটি ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলের কাছে অবস্থিত।

 সূত্র: বিবিসি

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ