সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ ।। ৬ আশ্বিন ১৪৩৩ ।। ১০ রবিউস সানি ১৪৪৮


উত্তর ভারতজুড়ে বন্যা, নিহত ৪০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

ভারতীয় হিমালয়ে হিমবাহের হ্রদের পানি বৃদ্ধি পেয়ে আকস্মিক বন্যায় কমপক্ষে ৪০ জনের মৃত্যু হয়েছে। সরকারি কর্মকর্তারা শুক্রবার রয়টার্সকে বলেছেন, উদ্ধারকারীরা এখনও নিখোঁজদের সন্ধান করছে।

প্রবল বৃষ্টির কারণে উত্তর সিকিমের লোনাক হ্রদের পানি বৃদ্ধি পেয়ে উপচে পড়তে থাকে। বৃষ্টির ফলে তিস্তার পানির স্তর বেড়ে যায়।

এরপর চুংথাং বাঁধ থেকে তিস্তা নদীর উদ্দেশে পানি ছাড়া হয়। এতে তিস্তার পানির স্তর আরো বেড়ে যায়। বাঁধ খুলে দেওয়ার পর সেখানে পানির স্তর ১৫ থেকে ২০ ফুট বেড়ে যায়। ফলে সিংটামের কাছে বারদাংয়ে দাঁড়িয়ে থাকা সেনাবাহিনীর বেশ কিছু গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

তিস্তা নদীর পানি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পাশের বাঁধ থেকে নদীতে আরো পানি আসার পর পরিস্থিতি অতিমাত্রায় খারাপ হয়েছে।

পার্বত্য সিকিম রাজ্যের লোনাক হ্রদের পানি বেড়ে গিয়ে বুধবার উপচে পড়ে। এই বন্যায় প্রায় ২২ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে।

জলবায়ু পরিবর্তন এই ঘটনার জন্য দায়ি বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিকিম কর্মকর্তারা মৃতের সংখ্যা ১৮ বলে জানিয়েছিল। পার্শ্ববর্তী রাজ্য পশ্চিমবঙ্গের কর্মকর্তারা রয়টার্সকে জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ২২টি মৃতদেহ উদ্ধার করেছে।

সিকিমের বাকি অংশের সঙ্গে উত্তরাঞ্চলের সংযোগকারী দুটি সেতু ভেঙে গেছ