বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ।। ১১ ভাদ্র ১৪৩৩ ।। ১৩ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
নারায়ণগঞ্জ জেলা ও মহানগরে হেফাজতের নতুন কমিটি ঘোষণা ধামরাইয়ে খেলাফত মজলিসের দিনব্যাপী তরবিয়তি মজলিস অনুষ্ঠিত দোয়ার মাধ্যমে আল মানযুর ফাউন্ডেশনের আনুষ্ঠানিক যাত্রা শুরু ময়মনসিংহ সিটি করপোরেশেনের উদ্যোগে মহানবীর জীবন ও আদর্শ নিয়ে মাহফিল ‘নবীজির সিরাত অনুসরণ ছাড়া সমাজে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’ কুমিল্লা জেলা ইমাম পরিষদের উদ্যোগে সিরাত মাহফিল ২ সেপ্টেম্বর ‘শরিয়াহবিরোধী কোনো আইন মেনে নেওয়ার প্রশ্নই আসে না’ চাঁদপুরের স্কুলশিক্ষার্থীদের নিয়ে বিশেষ সিরাত প্রতিযোগিতা চীনা যুদ্ধবিমান কিনবে বাংলাদেশ, কী এর বিশেষত্ব সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৫৫০

সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত অন্তত ৪০


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সুদানের রাজধানী খার্তুমে একটি মার্কেটে সেনাবাহিনীর ড্রোন হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছেন। রবিবারের (১০ সেপ্টেম্বর) এই হামলায় আরও ৭০ জন গুরুতর আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।

এসব তথ্য নিশ্চিত করেছে স্থানীয় চিকিৎসক এবং বশির ইউনিভার্সিটি হাসপাতাল। তাদের দাবি, ক্ষমতার দখলকে কেন্দ্র করে মায়ো এলাকায় সেনাবাহিনী এবং আধা সামরিক বহর- আরএফএফ’র মধ্যে চলছিল সংঘাত। একপর্যায়ে প্রতিপক্ষকে কোণঠাসা করতে লোকালয়ে ড্রোন অভিযান চালায় সামরিক বাহিনী। অবশ্য হতাহতদের সবাই বেসামরিক কিনা; সেটা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

১৫ এপ্রিল থেকে আফ্রিকার দেশটিতে চলছে ক্ষমতা দখলের লড়াই। টানা ছয় মাসের সংঘাতে প্রাণ হারিয়েছেন ৪ হাজারের বেশি মানুষ। বাস্তুচ্যুত ৭১ লাখের কাছাকাছি। যাদের মধ্যে ১১ লাখ আশ্রয় নিয়েছেন প্রতিবেশী দেশগুলোয়।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ