বৃহস্পতিবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৬ ।। ২২ মাঘ ১৪৩২ ।। ১৭ শাবান ১৪৪৭

শিরোনাম :
রণক্ষেত্র জবি, শিক্ষক-শিক্ষার্থীসহ আহত ৩০ তারুণ্যের প্রথম ভোট, ন্যায় ও ইনসাফের পক্ষে হোক : আজহারী মসজিদের ইমাম পরিচয়ে খ্রিস্টান ধর্মের প্রচারণা, গ্রেফতার-২ লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইফুলসহ ৬ জনের মৃত্যুদণ্ড হাতিয়ায় বিএনপির ২০০ নেতাকর্মীর এনসিপিতে যোগদান সমৃদ্ধ মুরাদনগর গড়ে তুলতে ইসলামী অনুশাসন ব্যতীত সম্ভব নয় : মাওলানা আবদুল কাইয়ূম জামায়াকে জিজ্ঞাসা করবেন স্বাধীনতা যুদ্ধে তাদের ভূমিকা কী ছিল: মির্জা ফখরুল পল্লবীতে দুই শিশুসহ একই পরিবারের চারজনের লাশ উদ্ধার এবার ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি উন্মোচন করল ইরান ‘প্রচলিত আইন দেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারেনি সামনেও পারবেনা’

শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

আগামী সপ্তাহে ভারতের দিল্লিতে জি২০ সম্মেলনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র প্রধানরা আসবেন। তবে জি২০ সম্মেলন শুরুর দুদিন আগেই দেশটিতে আসবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

হিন্দুস্তান টাইসের প্রতিবেদনে বলা হয়েছে, জি২০ সম্মেলনের ফাঁকে মোদি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন মোদি।

বাইডেনের সঙ্গে মোদির বৈঠক হওয়ার কথা রয়েছে আগামী শুক্রবার এবং পরবর্তী সময় রোববার মাখোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে পারেন ভারতের প্রধানমন্ত্রী।

হিন্দুস্তান টাইমস বলছে, মোদি তার ঘনিষ্ঠ দুই বন্ধুর জন্য ডিনার এবং মধ্যাহ্নভোজের আয়োজন করতে আগ্রহী। তবে বাইডেনের আগমন সময়সূচি ও মাখোঁর ঢাকা ত্যাগের ওপর অনেক কিছু নির্ভর করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও পরিকল্পনা করেছেন মোদি। দুই এ রাষ্ট্রপ্রধানের মধ্যে যথাযথভাবে গত কয়েক মাস ধরে কোনো দ্বিপক্ষীয় বৈঠক হয়নি। তবে শেখ হাসিনার সঙ্গে মোদির দ্বিপক্ষীয় বৈঠকের তারিখ নিয়ে  বিস্তারিত কিছু বলা হয়নি।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ