বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৫ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রথমবারের মতো আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার আয়োজন করছে মালদ্বীপ বিজেপি মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকিতে ক্ষোভ বিকেএম মহাসচিবের কুরআন-হাদিসের আলোকে দেশ পরিচালনায় সবার সহযোগিতা চাইলেন ধর্মমন্ত্রী শুধু মজুরি নয়, শ্রমিকের ক্রয়ক্ষমতা বাড়াতে হবে: গাজী আতাউর রহমান হাম উপসর্গে ২ জনের মৃত্যু, হাসপাতালে ১২৬০ চৌধুরীপাড়ার শেখ জনূরুদ্দীন মাদরাসায় কাল বুখারির দরস দেবেন দেওবন্দের মুহতামিম কওমি শিক্ষকদের বেতন: বাস্তবতাভিত্তিক ভারসাম্যপূর্ণ আলোচনা জরুরি যুব মজলিসের কেন্দ্রীয় সম্মেলন সফল করতে মতবিনিময় সভা হাসিনাকে ঠেকাতে সরকারের রোডম্যাপ চায় ইসলামী আন্দোলন দেওবন্দের মুহতামিমের সতর্কবার্তার পর মাওলানা সাদের সঙ্গে আলেমদের বৈঠক

কোথায় অদম্য সিপাহসালার! কোথায় দুই দিনের ক্যানভাসার!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি সাখাওয়াত হোসাইন রাজী ||

দুপুর গড়িয়ে প্রায় একটা। হঠাৎ জেলখানার ভেতর অদ্ভুত এক গুঞ্জন শুরু হলো—“হেফাজত আমিরের ইন্তেকাল হয়ে গেছে!”

কে বলল, কীভাবে এলো এ খবর? সত্য, না গুজব? আমরা একজন আরেকজনের মুখের দিকে তাকিয়ে শুধু একটাই প্রশ্ন করতে থাকলাম। পরস্পরের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা গেল, রেডিও সংবাদে এ খবর প্রচার হচ্ছে। আর দেরি করিনি। তড়িঘড়ি করে রেডিও অন করলাম। হ্যাঁ, সত্যিই—রেডিওতে স্পষ্ট ভাষায় প্রচার হচ্ছে আমিরে হেফাজতের ইন্তেকালের সংবাদ।

মুহূর্তের মধ্যেই আমাদের ব্লকটা যেন পাথরে পরিণত হলো। কেউ কথা বলছিল না, কেউ কথা বলার শক্তিও পাচ্ছিল না। আমরা ছিলাম সম্পূর্ণ আইসোলেটেড—বাইরের দুনিয়ার সঙ্গে কোনো যোগাযোগ নেই, কোনো খবর নেই, কোনো সান্ত্বনার পথ নেই। এত ভারী, এত গভীর এক শোকের সংবাদ আমাদের ওপর এমনভাবে আছড়ে পড়ল যে চারদিক à