রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
শরিয়াহ ও জ্যোতির্বিজ্ঞানের সমন্বয়ে গুরুত্বারোপ মিসরের গ্র্যান্ড মুফতির ‘এই ভূখণ্ডকে আমরা আর কবে বাসযোগ্য করে তুলতে পারব!’ অপ্রতিম হত্যার দ্রুত বিচার নিশ্চিত করুন: মাওলানা জালালুদ্দীন মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত

ব্যাপক সাড়া ফেলেছে ‘৩০০ টাকায় ওমরাহ’ প্রতিযোগিতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

মাত্র ৩০০ টাকা খরচে ওমরাহ পালনের সুযোগ! মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনচরিতভিত্তিক জাতীয় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা-২০২৬ আয়োজন করেছে আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম। প্রতিযোগিতায় প্রথম পুরস্কার হিসেবে একজন বিজয়ী পাবেন ওমরাহ পালনের সুযোগ। এ আয়োজন ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। সারাদেশ থেকে শত শত প্রতিযোগী তাদের নিবন্ধন সম্পন্ন করেছে। যারা নিবন্ধন করেছেন তাদের কাছে নির্ধারিত বই পৌঁছে যাচ্ছে।

আয়োজকরা জানিয়েছেন, দেশের শিশু-কিশোর, শিক্ষার্থী, নারী-পুরুষসহ সর্বস্তরের মানুষের মধ্যে মহানবী (সা.)-এর জীবন ও আদর্শ তুলে ধরাই এ প্রতিযোগিতার মূল লক্ষ্য। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, মাদরাসার শিক্ষার্থী ছাড়াও যেকোনো শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নিতে পারবেন।

প্রতিযোগিতার প্রশ্নপত্র তৈরি করা হবে মুহাম্মদ যাইনুল আবিদীন রচিত ‘আমাদের নবীজি’ গ্রন্থ অবলম্বনে। অংশগ্রহণকারীদের বইটি মনোযোগ দিয়ে পড়তে হবে। একটি বিশেষজ্ঞ টিম বইটির আলোকে মোট ৫০টি বহুনির্বাচনি (MCQ) প্রশ্ন তৈরি করবে।

২১ জুলাই থেকে প্রতিযোগিতার নিবন্ধন শুরু হয়েছে। নিবন্ধনের শেষ সময় ২৮ আগস্ট। ২৯ আগস্ট থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অংশগ্রহণকারীদের কাছে বই পাঠানোর প্রক্রিয়া চলবে।

আগামী ৯ অক্টোবর সকাল ১০টায় অনলাইনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ৩০ মিনিটের এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের MCQ পদ্ধতিতে প্রশ্নের উত্তর দিতে হবে। ১৫ অক্টোবর রাতে ফলাফল প্রকাশ করা হবে।

গুগল ফর্ম পূরণের মাধ্যমে প্রতিযোগিতায় নিবন্ধন করতে হবে। নিবন্ধনের জন্য বইয়ের মূল্য ও কুরিয়ার খরচ বাবদ ৩০০ টাকা দিতে হবে। বই কেনার মাধ্যমেই নিবন্ধন চূড়ান্ত হবে।

নিবন্ধন সম্পন্ন হলে ‘আমাদের নবীজি’ বইটি কুরিয়ারের মাধ্যমে অংশগ্রহণকারীর ঠিকানায় পাঠানো হবে। পাশাপাশি নিবন্ধনকারীদের একটি প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করা হবে। সেখানে প্রতিযোগিতার প্রস্তুতির জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হবে।

প্রতিযোগিতায় মোট ৭৫ জন বিজয়ীকে ৫ লাখ টাকার বেশি মূল্যের পুরস্কার দেওয়া হবে।

পুরস্কারের তালিকা—

প্রথম পুরস্কার: ১ জনের জন্য ওমরাহ পালনের সুযোগ

দ্বিতীয় পুরস্কার: ৫০ হাজার টাকা—১ জন

তৃতীয় পুরস্কার: ৩০ হাজার টাকা—১ জন

চতুর্থ থেকে ২৫তম: ২ হাজার টাকা করে—২২ জন

২৬তম থেকে ৭৫তম: ৫ হাজার টাকা সমমূল্যের বই—৫০ জন

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আওয়ার ইসলাম পরিবারের কোনো সদস্য এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। এ ছাড়া প্রযুক্তিগত ত্রুটি, বিদ্যুৎ, নেটওয়ার্ক বা অন্য কোনো কারিগরি সমস্যার কারণে কেউ নির্ধারিত সময়ে পরীক্ষায় অংশ নিতে বা উত্তর জমা দিতে না পারলে তার দায় কর্তৃপক্ষ নেবে না।

প্রতিযোগিতার যেকোনো নিয়ম পরিবর্তন এবং যেকোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আয়োজক কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রতিযোগিতায় অংশ নিতে আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে।

যোগাযোগ: ০১৯০২৮৯১৯৯৬ (বিকাশ, নগদ ও হোয়াটসঅ্যাপ)

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ