রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ ।। ৫ আশ্বিন ১৪৩৩ ।। ৯ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মাকসুদ কামাল-জাফর ইকবালসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি     বাঁশখালীর বন্যার্তদের পাশে চুয়েট শিক্ষার্থীরা কওমি মাদরাসায় শারীরিক শাস্তি সম্পূর্ণ নিষিদ্ধ: আল-হাইআতুল উলয়া আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন কুমিল্লায় স্কুলছাত্র অপ্রতিম হত্যায় ছাত্র জমিয়তের নিন্দা, দ্রুত বিচারের দাবি ছাত্র মজলিসের নতুন সভাপতি জাকারিয়া, সেক্রেটারি ইসমাঈল অপ্রতিমের খুনিদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে: জমিয়ত বিশ্বজয়ী হাফেজদের দেওয়া পুরস্কার নিয়ে কেন প্রতিবাদে সরব ইসলামি দলগুলো লালবাগ জোনে হেফাজতে ইসলামের পরামর্শ সভা অনুষ্ঠিত ফেনীর প্রবীণ আলেম আল্লামা সাইফুদ্দীন কাসেমী অসুস্থ, দোয়া কামনা

আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী গুরুতর অসুস্থ, দোয়ার আবেদন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক:

সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাআত ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য ও অন্যতম মুরুব্বি, কুমিল্লা আদর্শ সদরের প্রখ্যাত দ্বীনি মারকাজ ‘বাবুস সালাম জামিয়া জমিরীয়া মারকাযুদ দাওয়াহ ওয়াল ইরশাদ’-এর মহাপরিচালক আল্লামা শাহ ইলিয়াস সিদ্দিকী জমিরী সাহেব গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

সম্প্রতি হঠাৎ হৃদরোগে আক্রান্ত (হার্ট অ্যাটাক) হওয়ার পাশাপাশি তিনি ব্রেইন স্ট্রোকও করেছেন বলে জানা গেছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকার বারডেম জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে তাঁকে হাসপাতালের সিসিইউতে (CCU) রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

মাদরাসার শিক্ষক, ছাত্র, শুভানুধ্যায়ীসহ সচেতন আহলে সুন্নাত ওয়াল জামাআত ফেডারেশনের দায়িত্বশীল ও মুরুব্বিগণ, তাঁর সান্নিধ্য পাওয়া দ্বীনি অঙ্গনের সকল পীর-মাশায়েখ, ওলামায়ে কেরাম এবং দেশবাসীর কাছে তাঁর দ্রুত পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য দোয়ার আবেদন জানিয়েছেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ