শনিবার, ০৮ আগস্ট ২০২৬ ।। ২৪ শ্রাবণ ১৪৩৩ ।। ২৫ সফর ১৪৪৮

শিরোনাম :
‘ঈমান-আকিদা রক্ষায় দেশের আলেমরা এক ছাতার নিচে জড়ো হবেন ১৫ আগস্ট’  চার দিনের সফর শেষে দেওবন্দে ফিরে গেলেন মুফতি আবুল কাসেম নোমানী সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত‌ ১০ মুসলিমদের ঐক্য ও ভ্রাতৃত্ব ঈমানের অপরিহার্য ভিত্তি: মসজিদুল হারামের খতিব দোয়ার মাধ্যমে আজ শুরু হবে আলওয়াসি হজ গ্রুপের নতুন অফিসের কার্যক্রম আজ জমিয়তের ঢাকা মহানগর দক্ষিণের কাউন্সিল প্রধানমন্ত্রীকে বরণে বাবুনগরে ব্যাপক প্রস্তুতি, উপস্থিত থাকবেন শীর্ষ আলেমরা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের কমিটিতে কারা ঠাঁই পেলেন, দেখুন তালিকা ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী ঐতিহাসিক সামরিক চুক্তিতে সই করল শক্তিশালী তিন মুসলিম দেশ

ছুটিতেও স্মার্টফোন থেকে দূরে, পুরস্কৃত জামিয়া রশীদিয়ার আড়াই হাজার শিক্ষার্থী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আওয়ার ইসলাম ডেস্ক ||

ফেনীর স্বনামধন্য দীনি শিক্ষাপ্রতিষ্ঠান জামেয়া রশীদিয়ায় প্রথম সাময়িক পরীক্ষার ছুটিতে বাড়িতে গিয়ে এক মুহূর্তের জন্যও স্মার্টফোন ব্যবহার না করা প্রায় আড়াই হাজার শিক্ষার্থীকে সম্মাননা ও বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষার্থীদের এই আত্মসংযম ও শৃঙ্খলাবোধের স্বীকৃতি দেওয়া হয়।

প্রতিষ্ঠান সূত্রে জানা যায়, প্রথম সাময়িক পরীক্ষার ছুটির আগে জামেয়ার মুহতামিম আল্লামা মুফতী শহীদুল্লাহ শিক্ষার্থীদের উদ্দেশে স্মার্টফোনের অপব্যবহারের ক্ষতিকর দিক, সময়ের সঠিক ব্যবহার এবং আত্মসংযমের গুরুত্ব নিয়ে ধারাবাহিক নসিহত করেন। তাঁর সেই দিকনির্দেশনা অনুসরণ করে প্রায় ২ হাজার ৫০০ শিক্ষার্থী পুরো ছুটিকাল স্মার্টফোন ব্যবহার থেকে বিরত থাকে।

সংশ্লিষ্টদের মতে, বর্তমান সময়ে যখন তরুণদের একটি বড় অংশ স্মার্টফোন ও সামাজিক যোগাযোগমাধ্যমে অতিমাত্রায় আসক্ত, তখন জামেয়া রশীদিয়ার শিক্ষার্থীদের এই উদ্যোগ সুশৃঙ্খল তারবিয়ত, আত্মনিয়ন্ত্রণ ও নৈতিক শিক্ষার একটি ব্যতিক্রমী দৃষ্টান্ত।

তারা বলেন, শিক্ষার্থীদের মধ্যে এমন আত্মসংযম ও তাকওয়ার গুণাবলি গড়ে তুলতে ধারাবাহিক তারবিয়ত, আন্তরিক প্রচেষ্টা এবং আল্লাহর ওপর ভরসার বিকল্প নেই।

এ প্রসঙ্গে জামেয়ার মুহতামিম মুফতী শহীদুল্লাহ বলেন, ছাত্রদের তারবিয়ত দিতে থাকুন, তারা অবশ্যই গড়ে উঠবে, ইনশাআল্লাহ।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ