
|
শুরু হলো হিজরি বর্ষ, পবিত্র আশুরা ২৬ জুন
প্রকাশ:
১৬ জুন, ২০২৬, ০৭:৫৯ বিকাল
নিউজ ডেস্ক |
দেশের আকাশে ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। এ হিসাবে আগামী ২৬ জুন, শুক্রবার পবিত্র আশুরা পালিত হবে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। ইসলামি ইতিহাসে মহররম মাসের ১০ তারিখকে আশুরা বলা হয়। মুসলিম উম্মাহর কাছে দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ। জেডএম/ |