বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

জেসিআই সম্মাননায় ভূষিত আয়েশা চৌধুরী


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নারী নেতৃত্ব, সামাজিক উদ্ভাবন ও সেবামূলক কর্মকাণ্ডে অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে জেসিআই বাংলাদেশ আয়োজিত ‘উইমেন অব ইনস্পিরেশন অ্যাওয়ার্ড–২০২৫’-এ ‘আনসাং উইমেন’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন আয়েশা চৌধুরী।

দেশের প্রথম নারী মোয়াজ্জেম হিসেবে স্বীকৃতি পাওয়া আয়েশা ‘হজ উইথ আয়েশা’র প্রতিষ্ঠাতা। হজ ও ওমরাহসেবায় গত দুই দশকে তিনি দুই হাজারেরও বেশি হাজিকে সেবা দিয়েছেন। পাশাপাশি সমাজসেবামূলক প্রতিষ্ঠান ‘স্বপ্নফেরী সোশ্যাল ডেভেলপমেন্ট সোসাইটি’র মাধ্যমে নারীর ক্ষমতায়ন ও শিক্ষার্থীদের সহায়তায়ও সক্রিয় ভূমিকা পালন করছেন তিনি।

পুরস্কার গ্রহণের সময় আয়েশা চৌধুরী বলেন, “মানুষকে সহযোগিতা করা শুধু দায়িত্ব নয়, ইবাদত। হজযাত্রীদের সেবা আমার জীবনের অন্যতম পবিত্র কাজ।”

তিনি আরও বলেন, “এই স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা আরও বাড়িয়ে দেবে। আমার চেষ্টা থাকবে আরও নারীদের এগিয়ে নেওয়া এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনা।”

প্রসঙ্গত, জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) একটি আন্তর্জাতিক সংগঠন, যা ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণদের নেতৃত্ব, উদ্যোক্তা উন্নয়ন ও সামাজিক পরিবর্তনে উৎসাহিত করে। জেসিআই-এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের সেন্ট লুইসে এবং এটি বিশ্বের ১২০টিরও বেশি দেশে সক্রিয়। বাংলাদেশে বর্তমানে ৪১টি লোকাল চ্যাপ্টারের মাধ্যমে ৫ হাজারের বেশি সদস্য এই সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ