বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

সাইকেল র‍্যালির দিয়ে শুরু শিবিরের তিন দিনব্যাপী কর্মসূচি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফ্যাসিবাদের পতনের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার তিন দিনব্যাপী কর্মসূচি শুরু হলো সাইকেল র‍্যালির মধ্য দিয়ে।

মঙ্গলবার (৫ আগস্ট) ভোর সাড়ে পাঁচটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু করে র‍্যালিটি ফতেহ গণভবনের উদ্দেশে যাত্রা করে। এতে শিবিরের নেতাকর্মীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শিক্ষার্থীরা স্বত:স্ফূর্ত অংশগ্রহণ করেন।

শিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আবু সাদিক কায়েম জানান, আজকের দিনটি আমাদের আজাদের দিন, মুক্তির দিন। সেই উপলক্ষ্যেই আমরা এই সাইকেল র‍্যালির আয়োজন করেছি এবং তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই আয়োজনে অংশগ্রহণ করেছে।

তিনি আরও বলেন, গত বছর  আমরা যেভাবে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনে বাংলাদেশের পতাকার পাশে ফিলিস্তিনের পতাকা উড়েছিল। আজও আমরা সেই চেতনা ও আবেগ ফিরিয়ে আনতে চাই। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে, কিন্তু ফিলিস্তিন এখনও আজাদ নয়। আমরা বিশ্বাস করি, খুব শীঘ্রই ফিলিস্তিনেও আজাদির পতাকা উড়বে, ইনশাআল্লাহ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে শিবিরের এই কর্মসূচিতে থাকছে জুলাইয়ের বিশেষ চিত্র প্রদর্শনী, জুলাই বিপ্লব নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, বিপ্লবের গান ও কবিতা, শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের গল্প, গান, কবিতা, নাটক ও মাইম, প্ল্যানচেট বিতর্ক ও আলোচনা সভাসসহ বিভিন্ন আয়োজন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ