বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

‘কওমি মাদরাসার স্বীকৃতি ও বাস্তবায়ন’  বিতর্ক প্রতিযোগিতায় প্রধান বিচারক মাওলানা শরীফ মুহাম্মদ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার

‘কওমি মাদরাসার স্বীকৃতি ও বাস্তবায়ন’ শীর্ষক জাতীয় বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে আজ (২৬ জুন)।
দেশের প্রথিতযশা কওমি মাদরাসার মেধাবী ছাত্ররা এতে অংশগ্রহণ করবেন। প্রতিযোগিতার আয়োজন করেছে অনলাইন নিউজপোর্টাল আওয়ার ইসলাম।

আজ সন্ধ্যায় ৭টা ৩০ মিনিটে আওয়ার ইসলামের কার্যালয়ে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

প্রতিযোগিতায় প্রধান বিচারক হিসেবে অংশ নেবেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ। একজন বিতার্কিক হিসেবেও তাঁর পরিচিতি রয়েছে। বিবিসি বাংলাসহ বিভিন্ন টকশোতে অংশগ্রহণ করেন। তাঁর জ্ঞানগর্ব আলোচনা, সাবলীল ও হৃদয়গ্রাহী উপস্থাপনা শ্রোতাদের মনে দাগ কাটে। 

এছাড়াও অতিথি হিসেবে যোগ দেবেন বাংলাদেশ ইসলামি লেখক ফোরামের সভাপতি মাওলানা মুনীরুল ইসলাম। তিনি শতাধিক গ্রন্থের লেখক। কবি হিসেবেও তাঁর খ্যাতি রয়েছে।  

এবারের প্রতিযোগিতার বিষয়: ‘কওমি মাদরাসার স্বীকৃতি ও বাস্তবায়ন।’ দেশের বিখ্যাত দীনি প্রতিষ্ঠানগুলোর বাছাই করা শিক্ষার্থীরা দুই ভাগ হয়ে এই বিতর্কে অংশ নেবে। 

এই আয়োজনে সহযোগিতা করছে PEPSAA, SQSF এবং আল ওয়াসি ট্রাভেলস, মাকতাবাতুল ইসলাম।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ