বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

দীঘিনালায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সম্মেলন


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

খাগড়াছড়ি জেলার দীঘিনালায় জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার (১৩ জুন) বিকাল ৪টায় দীঘিনালা সেলফি রেস্টুরেন্টে পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এই সম্মেলন শুরু হয় ।

হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজীর সভাপতিত্বে ও মাওলানা দেলোয়ার হোসেনের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিষদের জেলা সাধারণ সম্পাদক মাওলানা নুরুল কবির আরমান ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফেজ  মাওলানা দেলোয়ার হোসেন।

প্রধান অতিথি মাওলানা মুফতি ইমাম উদ্দিন কাশেমী বলেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ শুধু একটি সংগঠন নয়, বরং এটি একটি আদর্শ ও দায়িত্বশীল প্ল্যাটফর্ম। দীঘিনালার এই সম্মেলন প্রমাণ করে যে ওলামায়ে কেরাম একত্রিত হলে সমাজে শান্তি, সম্প্রীতি ও ধর্মীয় সচেতনতা প্রতিষ্ঠা সম্ভব। আমি আশা করি এই নবগঠিত কমিটি দীঘিনালায় দ্বীন প্রচার, ইমামদের অধিকার সংরক্ষণ এবং সমাজ সংস্কারে অগ্রণী ভূমিকা  পালন করবে-। ইনশাআল্লাহ 

সম্মেলন শেষে জাতীয় ওলামাশয় আইম্মা পরিষদ দীঘিনালা উপজেলা শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়। 

কমিটির সভাপতি হলেন হাফেজ মাওলানা মুফতি ইদ্রিস আল আজিজী, সিনিয়র সহ-সভাপতি মাওলানা মাইনুদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আবদুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবদুল্লাহ আল মামুন ও  প্রচার সম্পাদক মাওলানা রবিউল।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ