বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬ ।। ২৭ ফাল্গুন ১৪৩২ ।। ২৩ রমজান ১৪৪৭

শিরোনাম :
যুদ্ধ শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যজুড়ে ১ হাজারের বেশি শিশু হতাহত উখিয়ায় রোহিঙ্গা শিশুদের মাঝে বিআরএফের ঈদ উপহার ত্রয়োদশ সংসদে শোক প্রস্তাবে নিজামী, সাঈদী, হাদিসহ বিভিন্ন নেতার নাম ত্রয়োদশ সংসদে রাষ্ট্রপতির নাম ঘোষণার পরই হট্টগোল জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ছুটির দিনেও খোলা থাকবে বিপিসির ডিপো রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি মির্জা আব্বাস স্পিকার-ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে সভাপতিত্ব করবেন যারা স্পিকার হয়েই বিএনপির স্থায়ী কমিটির পদ ছাড়লেন হাফিজ উদ্দিন বেফাকের ৪ ক্লাসের নুরানি সিলেবাসের নতুন বই বাজারে বেগম খালেদা জিয়াসহ দেশি-বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের মৃত্যুতে শোক প্রস্তাব

রামপুরায় ‘ভাংতিদান উৎসাহ কর্মসূচি’ ২৯ মে


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

যাপিত জীবনে অনেক সময়ই টাকার ভাংতি না থাকায় মানুষকে বিড়ম্বনায় পড়তে হয়। রিকশা ভাড়া, দোকানে কেনাকাটা কিংবা জরুরি প্রয়োজনে বড় নোট খুচরা করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হন সাধারণ মানুষ। এই বাস্তবতা বিবেচনায় ভাংতি ব্যবস্থাকে সহজ করতে আয়োজন করা হচ্ছে ব্যতিক্রমধর্মী এক কর্মসূচি—‘ভাংতিদান উৎসাহ কর্মসূচি’। 
‘গড়ব সমাজ মিলেমিশে, ভাংতি দিতে ভয় কিসে’—এই স্লোগান ধারণ করে আগামীকাল ২৯ মে রামপুরা বাজার এলাকায় এ কর্মসূচি পালিত হবে। উদ্যোগটির আয়োজক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকম এবং সহযোগিতায় রয়েছে ফাতেমাতুযযাহরা (রা.) মহিলা মাদরাসা, রামপুরা। 

কর্মসূচির আহ্বায়ক হুমায়ুন আইয়ুব বলেন, আমাদের যাপিত জীবনে নানা সময় নানা জিনিসের প্রয়োজন হয়। তার মধ্যে ভাঙতিও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক সময় বড় নোট খুচরা করতে হয়, আবার কখনো ছোট নোটগুলোকে বড় নোটে রূপান্তর করতে হয়। কিন্তু আশপাশের কেউ ভাঙতি দিতে না চাইলে সাধারণ মানুষ সমস্যায় পড়ে। এই মানসিকতা পরিবর্তনের লক্ষ্যে আমাদের এ আয়োজন।

এই কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দেশের খ্যাতনামা কয়েকজন আলেম। এর মধ্যে রয়েছেন- মাওলানা মাহফুজুল হক কাসেমী, মাওলানা মুহাম্মদ যাইনুল আবিদীন, মাওলানা মাহমুদ জাকির, ইশতিয়াক মু. আল আমিন, কবি মুনীরুল ইসলাম, মাওলানা জামিল আহমাদ ও মাওলানা নুরুল আলম ইসহাকী। 

আয়োজকরা আশা করছেন, এই উদ্যোগ মানুষকে ভাংতি লেনদেনে সহযোগিতার মানসিকতা গঠনে ভূমিকা রাখবে এবং সমাজে পারস্পরিক সহানুভূতির চর্চা বাড়াবে।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ