শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

মহাসম্মেলনে আগত মুসল্লিদের আপ্যায়নে পিসব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আতাউল্লাহ নাবহান মামদুহ:

ওলামা-মাশায়েখের আহ্বানে ইসলামী মহাসম্মেলনে আগত ওলামা-তলাবা ও তাবলিগের মুসল্লিদের আপ্যায়ান করেছে আলেমদের তত্ত্বাবধানে পরিচালিত বেসরকারি সেবা সংস্থা পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)।

আগত মুসল্লিদের হাতে হাতে বিশুদ্ধ পানি ও নাস্তা প্রদান করে সংস্থাটি।

আজ মঙ্গলবার (৫ নভেম্বর) রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী ময়দানে ‘দাওয়াত ও তাবলিগ, মাদারেসে ক্বওমিয়া এবং দ্বীনের হেফাজতের লক্ষ্যে’ ওলামা মাশায়েখ বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত ইসলামী মহাসম্মেলনে এই মেহমানদারী করায় সংস্থাটি।

আওয়ার ইসলামকে পিসবের ব্যবস্থাপনা পরিচালক মাওলানা ইমরান হুসাইন হাবিবী জানান, আলহামদুলিল্লাহ! নিজেকে গর্বিত মনে করছি এই উপহার প্রদান করতে পেরে।

তিনি আরও বলেন, দেশ ও জাতির যে কোনো দুর্যোগে বা অত্যন্ত অঞ্চলে শিক্ষা, সেবা, স্বাবলম্বী পুনর্বাসনের মাধ্যমে পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব) সরব ভূমিকা রাখে আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য, পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)  শীত, বন্যাসহ দেশের যে কোনো নানা প্রাকৃতিক দুর্যোগে অসহায় মানুষদের পাশে দাঁড়ায়। করোনাকালে মানবতার আদর্শ ভূমিকা পালন করেছে সংস্থাটি।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ