শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বন্যার্ত পাঁচ শ’ পরিবারের পাশে ‘হেমায়েতে ইসলাম পরিষদ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
হেমায়েতে ইসলাম পরিষদ বাংলাদেশ

|| কাউসার লাবীব || 

স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত দেশের ১১টি জেলা। এসব জেলার অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ইতোমধ্যেই ইতিহাস সৃষ্টি করেছেন দেশের আলেম সমাজ। এরই ধারাবাহিকতায় এবার বন্যার্ত মানুষের পাশে দাঁড়ালো আলেমদের পরিচালিত সেবা সংগঠন ‘হেমায়েতে ইসলাম পরিষদ বাংলাদেশ।’

সংগঠনটির মহাসচিব মুফতি মাহমুদ জাকির আওয়ার ইসলামকে জানান, বানের পানি কমে যাওয়ার পর এখন বর্নার্ত মানুষের মাঝে খাবারের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে বর্নার্ত ৫ শ’ পরিবারের মাঝে কিছু হাদিয়া পৌঁছে দিতে পেরেছি আলহামদুলিল্লাহ।

তিনি জানান, গত ৩০ আগস্ট (শুক্রবার) ঢাকা থেকে আমাদের ৯ সদস্যের একটি টিম বন্যাদুর্গত এলাকা কুমিল্লার লাকসাম ও মনোহরগঞ্জের বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে। সড়ক পথ শেষ হলে প্রায় দুই ঘণ্টা পানিপথে নৌকা যোগে যাই। এরপর সেখানের বানভাসীদের মাঝে আমাদের হাদিয়া পৌছাই।

তিনি আরো জানান, আমাদের হাদিয়ায় ছিল নগদ অর্থ ও খাদ্য সামগ্রী। স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজন জেনে আমরা আমাদের খাদ্য প্যাকেটে চাল, আলু, তেল, পেয়াজ, ডাল, লবণ, অষুধ যুক্ত করি। তাছাড়া মুড়ি, চিড়া, মোমবাতি, গ্যাসলাইট, বিস্কুট, চকলেট, ফিটকারি, খাবার পানি, পরিধেয় কাপড়-চোপড়ও ছিল আমাদের হাদিয়া বিতরণে।

এদিকে হেমায়েতে ইসলাম পরিষদ বাংলাদেশ’র ত্রাণ বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন সংগঠনের চেয়ারম্যান মাওলানা আব্দুল আখির, মহাসচিব মাওলানা মাহমুদ জাকির, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়াক্কাস আহমাদ, প্রচার সম্পাদক মাওলানা আশিকুর রহমান প্রমূখ।

প্রসঙ্গত, প্রায় তিন দশক ধরে মানুষের সেবায় কাজ করছে ‘হেমায়েতে ইসলাম পরিষদ বাংলাদেশ।’ এবারের বন্যা ছাড়াও দেশের নানা প্রতিকূল পরিস্থিতিতে তাদের সেবা কার্যক্রম ব্যাপকভাবে লক্ষ্য করা যায়।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ