শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

‘প্রতিদিন গড়ে ২৫০০ থেকে ৩০০০ মানুষ কাজ করছেন পারিশ্রমিক ছাড়াই’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
শায়খ আহমাদুল্লাহ। ছবি: ফেসবুক প্রোফাইল

বন্যা দুর্গতদের ত্রাণ প্রদান ও পুনর্বাসনে কাজ করে যাচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। এর জন্য অনুদান পেয়েছে ১০০ কোটি টাকারও বেশি। বন্যাদুর্গত অঞ্চলে আরও কয়েক মাস আস-সুন্নাহ ফাউন্ডেশন থাকবে বলে জানিয়েছেন সংগঠনটির চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। এবারের বন্যায় ত্রাণ কার্যক্রমের ব্যবস্থাপনায় খরচ এক শতাংশেরও কম বলে জানান তিনি।

শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে শায়খ আহমাদুল্লাহ তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দিয়ে এ তথ্য জানান।

তিনি লিখেন, 'আমরা আপনাদের দানের টাকার সর্বোচ্চ সদ্ব্যবহারের চেষ্টা করি। এবারের বন্যায় আমাদের ত্রাণ কার্যক্রমের ব্যবস্থাপনা খরচ ১% এরও কম, সেবামূলক কাজের ইতিহাসে যা আমাদের জানা মতে এক বিরল ঘটনা। সাধারণত চ্যারিটি প্রতিষ্ঠানগুলোর প্রসেসিং কস্ট পড়ে ২০-২৫ পার্সেন্ট, অনেক সময় আরো বেশি।'

তিনি আরও বলেন, 'এবারের বন্যায় ১২ দিন বিরতিহীনভাবে শুধু প্যাকেজিং ও লোড-আনলোডের কাজ করেছেন প্রতিদিন গড়ে প্রায় ২৫০০ থেকে ৩০০০ মানুষ। তারা পার্থিব বিনিময় ছাড়াই শুধু আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে মানুষের কল্যাণার্থে কাজ করেছেন। তাদের প্রতিদিনের পারিশ্রমিক এক হাজার টাকা হিসাব করলেও একদিনের বিল আসত ত্রিশ লাখ টাকা! এভাবেই, গণ মানুষের আন্তরিক স্বেচ্ছাশ্রম ও আমাদের ঐকান্তিক প্রচেষ্টায় ব্যবস্থাপনা খরচের ক্ষেত্রে আমরা বিরল দৃষ্টান্ত রাখতে সক্ষম হয়েছি। সকল প্রশংসা মহান আল্লাহর জন্য।'

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ