দেশের বন্যাদুর্গত এলাকায় বিশাল ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছে কিশোরগঞ্জের জনসেবামূলক সংস্থা আল্লামা আযহার আলী আনোয়ার শাহ (রহ.) ফাউন্ডেশন।
৩০ সেপ্টেম্বর শনিবার থেকে এ পর্যন্ত ফেনীর সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম, দাগনভূয়া, ছাগলনাইয়া ও সদর উপজেলার প্রায় দেড় হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সংস্থাটি। প্রতিটি পরিবারের জন্য ৫ কেজি চাল ও নগদ ৫০০ টাকাসহ ডাল, চিনি, লবণ, মসলা, চিড়া, মুড়ি, খেজুর, পানি, মোমবাতি, গোসলের সাবান, গুড়, খাবার স্যালাইন, স্যানিটারি নেপকিন ও নিত্য প্রয়োজনীয় ওষুদসহ প্রায় ২ হাজার টাকা মূল্যমানের একটি প্যাকেট প্রদান করা হয়।
