শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বন্যার্ত ১৫০ পরিবারের পাশে দাউদকান্দি বায়নগর মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| আদিয়াত হাসান ||

ভারতের ত্রিপুরা রাজ্যের বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশের কুমিল্লা, ফেনী, নোয়াখালী, লক্ষীপুর ও চট্টগ্রামের কিছু অংশ বন্যায় আক্রান্ত হয়। এসব এলাকার বন্যার্তদের কুমিল্লার দাউদকান্দির বায়নগর মাদরাসা।

জানা যায়, মাদরাসার মুহতামিম মাওলানা আনোয়ার উল্লাহ কাসমীর তত্ত্বাবধানে বন্যা কবলিত ফেনী ছাগলনাইয়ার প্রত্যন্তঅঞ্চলে ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের মাঝে প্রায় দেড় লক্ষ টাকার  খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

এসময় ত্রাণ বিতরণ টিমের সঙ্গে ছিলেন মাদরাসার নাজিমে তালিমাত মাওলানা বোরহান উদ্দিন মাওলানা সোলাইমান মাহমুদ মুফতি আমির হোসাইন মাওলানা হুমায়ুন কবির মুফতি আমিনুল ইসলাম প্রমূখ।

মাদরাসার শিক্ষক মাওলানা হুমায়ুন কবির জানান, বন্যার্তদের বাড়ি ঘরের ব্যাপক খয়ক্ষতি হয়েছে। তাই চলমান ত্রাণ কার্যক্রমের পাশাপাশি বাড়ি ঘরের মেরামত ও পুনর্বাসন প্রকল্পের জন্য আবারো একটি ফান্ড গঠন করা হবে ইনশাআল্লাহ।

তিনি জানান, এছাড়াও মাদরাসার তত্ত্বাবধানে আশপাশের এলাকার সেচ্ছাসেবী সংগঠন ব্যবসায়ী ও যুবসমাজের কয়েকটি টিম চলমান বন্যা পরিস্থিতিতে প্রায় ৭লাখ টাকার ত্রাণ বিতরণ করেছে।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ