শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

বন্যাকবলিত মানুষের পাশে ‘তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
বন্যাকবলিত মানুষের মাঝে তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ’র ত্রাণ বিতরণ

রাজধানীর কদমতলী, যাত্রাবাড়ী, শ্যামপুর এলাকার আলেমদের ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তানযিমুল উলামা ওয়াল আইম্মাহ। প্রথমবারের মতো ফেনী সোনা গাজীতে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত প্রায় এক হাজার পরিবারের মাঝে ১২ টন খাদ্য সামগ্রী বিতরণ করে ।

চাল, ডাল, চিড়া, মুড়ি, চিনি, লবণ, ও খেজুর মিলে প্রতি প্যাকেটে প্রায়  ১২ কেজি খাদ্য সামগ্রী ছিল। সঙ্গে দেয়া হয় প্রাথমিক চিকিৎসার ঔষধ, বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন, মোমবাতি। আশ্রয় কেন্দ্রগুলোতে আলোর জন্য সরবরাহ করা হয় সোলার।

ত্রাণ বিতরণের ক্ষেত্রে মেইন রোডের আশপাশের তুলনায় প্রত্যন্ত অঞ্চলকে প্রাধান্য। সোনাগাজী বাদাদিয়া, কদম তলা, কুটির হাট, সোনাপুর, মুনিগঞ্জ এবং ফেনী সদরের ফাজিল পুর ভূঁইয়ার হাট, লস্কর হাট এসব এলাকার অবস্থা এখনো ভয়াবহ। তানযিমের সভাপতি মাওলানা রশিদ আহমদের নির্দেশনায় সেক্রেটারি মুফতি শফিক সাদী এর নেতৃত্বে ৩০ সদস্যের একটি কাফেলা এই ত্রাণ বিতরণ কাজে অংশ নেয়। মসজিদের ইমাম- খতিব, মাদরাসার মুহতামিম- শিক্ষক, ও কলেজ শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত এই কর্মঠ টিম  কোমর পর্যন্ত পানিতে নেমে ঘরে ঘরে পৌঁছে দেয় খাদ্য সামগ্রী।

সংগঠনটি জানায়, তানজিমের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে। আগামী দু'এক দিনের মধ্যেই পরবর্তী কাফেলা রওনা দিবে ফেনী ও কুমিল্লার উদ্দেশ্যে।

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ