শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ ।। ২৪ আশ্বিন ১৪৩৩ ।। ২৮ রবিউস সানি ১৪৪৮

শিরোনাম :
সন্দেহের ভিত্তিতে বাংলাদেশি আখ্যা দিয়ে দেশছাড়া করা যাবে না: কলকাতা হাইকোর্ট আল-আমানাহ ফাউন্ডেশনের উদ্যোগে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত শাহজালাল বিমানবন্দর ঘিরে ডাকাতির ভয়ংকর নেটওয়ার্ক, গোয়েন্দা তদন্তে চাঞ্চল্যকর তথ্য বাড়িভাড়া দেওয়া-নেওয়ায় শরিয়তের বিধান  মক্কা-মদিনার পবিত্র দুই মসজিদে আজ জুমার ইমামতি করবেন যারা মাত্র ১০ টাকায় ২৪ ঘণ্টায় পার্সেল পৌঁছে দিচ্ছে ডাক বিভাগ ৯ অক্টোবর ২০২৬-এর নামাজের সময়সূচি জাতীয় খতিবকে ঘিরে সমালোচনা: ধর্মীয় অঙ্গনে ক্ষোভ ফজরের নামাজে বেরিয়ে নিখোঁজ, পুকুরে মিলল বৃদ্ধের লাশ কোরআন শিক্ষার প্রসারে সরকারের উদ্যোগ অব্যাহত থাকবে: রাষ্ট্রপতি

সাঁতরে খাবার পৌছে দিচ্ছে মাদরাসার ছাত্ররা, প্রশংসায় ভাসছে নেট দুনিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| নুর আলম সিদ্দিকী ||

টানা ভারীবর্ষণ এবং ভারত থেকে আসা পানিতে দেশের ১৩টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে লাখ লাখ মানুষের বাড়িঘর-ফসলি জমি তলিয়ে গেছে। খাদ্য অভাবসহ দেখা দিয়েছে নানান সংকট। আর এই সংকট কাটিয়ে বন্যার্তদের সর্বোচ্চ সহযোগিতায় কাজ করে যাচ্ছে আলেম সমাজসহ দেশের মানুষ। নানান সংগঠনসহ সেচ্ছাসেবকরা গুরু দ্বায়িত্ব তুলে নিয়েছেন নিজেদের কাঁধে।

এমন অবস্থায় বানভাসি ও বন্যাকবলিত মানুষের কাছে খাবার পৌছে দিচ্ছে একদল মাদরাসা শিক্ষার্থী। এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে সোস্যাল মিডিয়ায়। এ মহতী কাজের প্রশংসা করে নেটিজেনরা উদ্যোগটিকে স্বাগত জানিয়েছেন।

ভিডিওতে দেখা যায়, গলা সমান পানিতে নেমে মাদরাসার ছাত্ররা বন্যাকবলিতদের বাসার সামনে বলছে পানি লাগবে পানি? খাবার লাগবে ?

তাদের ডাক শুনে খাবার নেওয়ার জন্য বন্যার্ত মানুষদের বাসার সাদ থেকে বালতি ফেলতে দেখা যাই।

এসময় তাদের বলতে শোনা যায়, আমাদের এখানে (ত্রাণ নিয়ে) একমাত্র হুজুরেরাই এসেছে। আর কেউ আসেনি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ