বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

ময়মনসিংহে সীরাতকেন্দ্রের ‘ইসলামি অর্থনীতি ও ব্যাংকিং’ কর্মশালা মঙ্গলবার 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহে সীরাতকেন্দ্রের আয়োজনে দারিদ্র্য বিমোচন ও সমৃদ্ধ অর্থব্যবস্থা বিনির্মাণে ইসলামি অর্থনীতি ও ইসলামি ব্যাংকিংয়ের ভূমিকা শীর্ষক কর্মশালা আগামীকাল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ সদর খাগডহরে জামিয়া আশরাফিয়া মাদরাসায় সকাল ৯টা থেকে এই কর্মশালা শুরু হবে বলে জানিয়েছেন সীরাতকেন্দ্রের পরিচালক মাওলানা আমীর ইবনে আহমদ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জামিয়া আশরাফিয়ার মুহতামিম মুফতি আব্দুল মালেক। প্রধান অতিথি ইত্তেফাকুল উলামা বৃহত্তর মোমেনশাহীর মজলিসে শুরার সভাপতি মাওলানা আব্দুর রহমান হাফিজ্জী। উদ্বোধক করবেন ইত্তেফাকের মজলিসে আমেলার সভাপতি মাওলানা খালেদ সাইফুল্লাহ সাদী।

প্রশিক্ষণ দেবেন ইসলাম ও অর্থনীতি বিষয়ে বিশেষজ্ঞ মুফতি আব্দুল্লাহ মাসুম ও মুফতি যোবায়ের আব্দুল্লাহ। 

অতিথি হিসেবে আরও উপস্থিত থাকবেন মুফতি আহমদ আলী, মাওলানা আনওয়ারুল হক, মাওলানা রঈসুল হক, মাওলানা আবুল কালাম আজাদ ও মুফতি মুহিব্বুল্লাহ প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ