ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচনি পরিবেশে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেপ্তারে দৃশ্যমান অগ্রগতি আনতে আইনশৃঙ্খলা বাহিনীকে তাগিদ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগের আইনশৃঙ্খলা সভায় দেওয়া নির্দেশনা বাস্তবায়নে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় উদ্বেগ প্রকাশ করে কমিশন দ্রুত ও কার্যকর সমন্বিত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে তারা।
আজ রোববার [১১ জানুয়ারি] সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সশস্ত্র বাহিনীসহ ১৬ বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠকে এমন নির্দেশনা দেয় ইসি। বৈঠকে সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।
বৈঠক সূত্র জানায়, নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য নির্বাচন কমিশন থেকে সমন্বয় সেল, ভিজিল্যান্স টিম, মনিটরিং টিমসহ রিটার্নিং কর্মকর্তার সমন্বয়ে অনেকগুলো কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটির সঙ্গে সমন্বয় করে কাজ করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম জোরদার করার কথা বলা হয়ে