বুধবার, ০৪ নভেম্বর ২০২৬ ।। ১৯ কার্তিক ১৪৩৩ ।। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
ডিসেম্বরের মধ্যে শ্রমিকদের নতুন বেতন কাঠামো: মজুরি বোর্ডের চেয়ারম্যান নারায়ণগঞ্জে শ্রমিকদের সঙ্গে পুলিশের পালটাপালটি ধাওয়া বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী গাজীপুরে আজও চলছে শ্রমিক বিক্ষোভ, ধাওয়া-পাল্টা ধাওয়া যেভাবে দোয়া করলে আল্লাহ ফিরিয়ে দেন না ‘শিক্ষার্থীদের জীবনে সিরাতের আদর্শ বাস্তবায়ন করতে হবে’ দক্ষতা উন্নয়নে আস-সুন্নাহর স্মল বিজনেস ম্যানেজমেন্ট কোর্সে ভর্তি চলছে ইসলামী যুব আন্দোলন ঢাকা দক্ষিণের পূর্ণাঙ্গ কর্মপরিষদের শপথ গ্রহণ প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সেই কর্মকর্তাকে নিজ পদ থেকে অব্যাহতি দেশের জন্য শুধু আমরাই কথা বলছি, চারদিকে নীরবতা: মাওলানা ফজলুর রহমান

চান্দিনা থানায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

তানযিল হাসান, কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চান্দিনা থানায় কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে তাদরীবুল মুয়াল্লিমীন (শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৮ আগস্ট) সকাল ৯টা থেকে গনিপুর দাওরায়ে হাদিস মাদরাসায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি হাফেজ মাওলানা আহমদ উল্লাহ। সাধারণ সম্পাদক মুফতি ফয়জুল্লাহ কাসেমী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা এমদাদ উল্লাহ খাঁন যৌথভাবে কর্মশালা পরিচালনা করেন। কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক ও শাইখুল হাদিস মাওলানা আব্দুল কুদ্দুস।

প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন নাজিরপুর মাদরাসার মুহতামিম ও বিশিষ্ট শিক্ষাবিদ মাওলানা আব্দুর রহমান। প্রশিক্ষক হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদরাসাতুল ইতকান লি-উলুমিল কোরআনের প্রতিষ্ঠাতা ও পরিচালক, উস্তাজুল হুফফাজ মাওলানা ক্বারী আনিসুর রহমান।

কর্মশালায় চান্দিনা থানার অন্তর্ভুক্ত বিভিন্ন কওমি মাদরাসার প্রায় দুই শতাধিক শিক্ষক অংশ নেন। শিক্ষকতার মূলনীতি, আদর্শ শিক্ষক হিসেবে দায়িত্ব পালনের উপায় এবং ছাত্রদের নৈতিক ও আদর্শবান মানুষ হিসেবে গড়ে তোলার কৌশল বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

এ সময় অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি মুফতি কেফায়েত উল্লাহ নোমানী, মাওলানা দ্বীন মোহাম্মদ আশরাফ, মাওলানা আব্দুল কুদ্দুস, শাইখুল হাদিস মাওলানা হারুনুর রশিদ, মাওলানা আব্দুস সুবহান পাহাড়পুরী, মুফতি ইয়াহ ইয়া রাশেদ কাসেমী, মুফতি এনামুল হক সাতবাড়িয়া, মুফতি উজায়ের আহমদ, মাওলানা ওমর ফারুক, মুফতি শোয়াইব বিন শফিক, কাজী হাফেজ মাওলানা এমদাদ উল্লাহ, মাসউদুর রহমান, মাওলানা আবু ইউসুফ বসন্তপুরী, মাওলানা শরিফুল ইসলাম প্রমুখ।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ