ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আফগানিস্তানের জন্য জরুরি ত্রাণ পাঠাচ্ছে বাংলাদেশ। শুক্রবার (৫ সেপ্টেম্বর) দেশটিতে পৌঁছাবে বাংলাদেশের এই ত্রাণ। এতে থাকবে শুকনো খাবার, শিশু খাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং ওষুধ।
গতকাল (৪ সেপ্টেম্বর) বৃহস্পতিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা যায়।
মন্ত্রণালয় বলেছে, গত ১ সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ফলে সেখাà¦
