সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত জ্বালানি নিরাপত্তা নিশ্চিতে সৌদি আরব ও কাতারের সহযোগিতা চাইল বাংলাদেশ বিশ্বজয়ী হাফেজ ইহতেশামুল হক হিরাকে সংবর্ধনা দিল ধর্ম মন্ত্রণালয়

আল-মারকাজুল ইসলামীর উদ্যোগে ভাসানচরে ৩,০০০ পরিবার পাচ্ছে খাদ্য সহায়তা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

|| নাজমুল হাসান সাকিব ||

রোহিঙ্গা শরণার্থীদের জন্য আল-মারকাজুল ইসলামী (এ.এম.আই)-এর পক্ষ থেকে ৬৬ টন খাদ্যসামগ্রী বিতরণের উদ্যোগ। আগামী ২৫, ২৬ ও ২৭ আগস্ট পর্যায়ক্রমে বিতরণ হবে খাদ্য প্যাকেজ | এর আগে গত সপ্তাহে ৫০০ শিশুর সুন্নতে খতনা সম্পন্ন করেছে প্রতিষ্ঠানটি।

বাংলাদেশের অন্যতম বৃহত্তম সেবামূলক প্রতিষ্ঠান আল-মারকাজুল ইসলামী (এ.এম.আই) মানবিক সেবার ধারাবাহিকতায় ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গা শরণার্থীদের মাঝে ব্যাপক খাদ্য সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।

এই কর্মসূচির আওতায় প্রায় ৩,০০০ পরিবারকে মোট ৬৬ টন খাদ্যসামগ্রী প্রদান করা হবে। বর্তমানে এসব খাদ্যসামগ্রী প্যাকেজিংয়ের কাজ চলছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৫, ২৬ ও ২৭ আগস্ট ২০২৫ তারিখে ভাসানচরের শরণার্থী ক্যাম্পে পর্যায়ক্রমে এই খাদ্যসামগ্রী বিতরণ করা হবে।

আল-মারকাজুল ইসলামীর সম্মানিত চেয়ারম্যান হামজা শহিদুল ইসলাম জানান, প্রতিষ্ঠালগ্ন থেকেই আমরা মানবিক সেবা, স্বাস্থ্যসেবা, ত্রাণ সহায়তা এবং সমাজের অসহায় মানুষের কল্যাণে কাজ করে আসছি। দুর্যোগ ও সংকটকালীন মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল অঙ্গীকার।

জানা গেছে, গত সপ্তাহে এ.এম.আই-এর উদ্যোগে ভাসানচরে ৫০০ রোহিঙ্গা শিশুর বিনামূল্যে সুন্নতে খতনা সম্পন্ন হয়। এ সময় শিশুদের নতুন লুঙ্গি ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়, যা স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছে। আজ রাতে আমাদের খাদ্যসামগ্রী বহনকারী ট্রাক চট্টগ্রামের উদ্দেশ্যে রওয়ানা করবে। নির্ধারিত সময়ে চলছবে বিতরণ কার্যক্রম । ইনশাআল্লাহ।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ