শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
হাজিদের সেবায় সুনাম কুড়াচ্ছে আল-মিনহাজ হজ ট্রাভেলস পশ্চিমবঙ্গের মুসলিমরা আবেগ নয়, বাস্তবতাকে প্রাধান্য দিন ১৯৭৯ সালের পর ওয়াশিংটন-তেহরানের প্রথম উচ্চপর্যায়ের বৈঠক আজ, কী হতে চলেছে ইসলামাবাদে? বায়তুল মোকাররম এলাকায় হকার-ব্যবসায়ীদের সংঘর্ষ পরীক্ষার সময় সিসি ক্যামেরা চালু রাখতে হবে, কোনো অজুহাতে অফ রাখলে ব্যবস্থা: শিক্ষামন্ত্রী ময়মনসিংহ মেডিকেল কলেজে হামের উপসর্গ নিয়ে আরও ২৭ শিশু ভর্তি রাজনীতিতে যারা ওয়াদা ভঙ্গ করেছে তাদের পরিণতি কিন্তু খুব ভালো হয়নি : নাহিদ ইসলাম হঠাৎ অসুস্থ ত্রাণমন্ত্রী, এয়ার অ্যাম্বুলেন্সে নেওয়া হবে ঢাকায়  ৫ সপ্তাহ পর আল-আকসায় জুমা, মুসল্লিদের ঢল আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী

১২৬টি হারানো মোবাইল উদ্ধার করলো পুলিশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হারিয়ে যাওয়া ১২৬টি মোবাইল ফোন উদ্ধার করে তা মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে নওগাঁ জেলা পুলিশের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) শাখা। 

শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপারের কার্যলায়ের সম্মেলন কক্ষে এ উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম। তিনি উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো মালিকদের হাতে তুলে দেন। এ সময় হারানো মোবাইল ফিরে পেয়ে অনেকেই পুলিশের প্রতি সন্তোষ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

পুলিশের পক্ষ থেকে জানানো হয়, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় আইসিটি শাখার একটি বিশেষ টিম বিভিন্ন থানায় করা সাধারণ ডায়েরির (জিডি) ভিত্তিতে তদন্ত চালিয়ে মোবাইল ফোনগুলো শনাক্ত ও উদ্ধার করে। 

পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, বিভিন্ন প্রযুক্তিগত সীমাবদ্ধতা, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশের ব্যস্ততাসহ বিভিন্ন কারণে হারানো সকল মোবাইল পুলিশের পক্ষে উদ্ধার করা সম্ভব নয়। তবে নওগাঁ জেলা পুলিশ হারানো সকল মোবাইল উদ্ধারের জন্য সর্বদাই তৎপর রয়েছে এবং সে লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছে। 

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ