শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

যুদ্ধবিধ্বস্ত গাজায় টিম হাফেজ্জীর কোরবানি প্রজেক্ট


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ দীর্ঘদিন ধরেই দেশে এবং বিদেশে সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। আসন্ন ঈদুল আজহাকে কেন্দ্র করে এবার তাদের কার্যক্রম আরও বিস্তৃত আকারে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায়ে, বিশেষ করে যুদ্ধবিধ্বস্ত গাজায় কোরবানির গোশত পৌঁছে দিতে বিশাল পরিসরের একটি প্রজেক্ট হাতে নিয়েছে সংস্থাটি।

এ লক্ষ্যে ইতোমধ্যেই মিশরের রাফা বর্ডার দিয়ে হিজরত করে আশ্রয় নেওয়া ফিলিস্তিনি মুহাজিরদের জন্য গাজায় দুটি বিশাল গরু কেনা হয়েছে। প্রতিটি গরুর ওজন প্রায় ৫৫০ কেজি বলে জানানো হয়েছে। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, তাওফিক পেলে আরও পশু কেনা হবে।

প্রসঙ্গত, গাজায় বোমাবৃষ্টির মধ্যেও ‘টিম হাফেজ্জী’ নিরলসভাবে কোরবানির পশু সংগ্রহ ও ঈদ সামগ্রী বিতরণে কাজ করে যাচ্ছে। সংস্থাটি জানিয়েছে, গাজায় তাদের টানা সেবা কার্যক্রম আল্লাহর দয়া ও মানুষের সহযোগিতায় এখনো অব্যাহত আছে।

বাংলাদেশ ও গাজায় কোরবানি প্রজেক্টের বিস্তারিত:
বাংলাদেশে ওয়াজিব কোরবানি (প্রত্যন্ত অঞ্চলে):
• পুরো গরু: ৯১,০০০ টাকা
• ৭ ভাগের ১ ভাগ: ১৩,০০০ টাকা
• একটি বড় ছাগল: ১৫,০০০ টাকা

গাজায় গোশত ও ঈদ সামগ্রী বিতরণ:
৪ জুন ২০২৫ তারিখে মিসর-রাফা সীমান্ত হয়ে গাজার জন্য আবারো যাত্রা করবে হাফেজ্জী সোসাইটির প্রতিনিধি দল। গাজার মজলুম, নওমুসলিম এবং অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে ৫০০ টাকা থেকে শুরু করে যে কেউ তার সাধ্য অনুযায়ী এই প্রজেক্টে অংশগ্রহণ করতে পারেন।
হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি আহ্বান জানিয়েছে, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে এবং গাজাবাসী ও দেশের প্রান্তিক জনগণের মুখে হাসি ফোটাতে সকলে যেন এই কোরবানি প্রজেক্টে অংশগ্রহণ করুন।

এসএকে/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ