সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
১৩ মাসে হাফেজ হলো ১০ বছরের নাঈম নিকাব নিয়ে কটূক্তি: ঢাবির সেই শিক্ষিকাকে ‘লাল কার্ড’ দেখালেন শিক্ষার্থীরা আলোর পথের যাত্রী  সিলেট সিটিতে মেয়র প্রার্থী ঘোষণা করল বাংলাদেশ খেলাফত মজলিস বিএনপি-জামায়াত আমলে আলিয়া মাদরাসা বাড়ে ১৫৪১টি, আ.লীগ আমলে কমেছে ১৭৯টি আলী মিয়াঁ নদভীকে নিয়ে বই লিখে দিল্লি উর্দু একাডেমির পুরস্কার লাভ রিয়াদ বিমানবন্দরে হামলায় হেফাজতের শোক, ক্ষতিপূরণ ও বিনামূল্যে চিকিৎসার দাবি রিয়াদ বিমানবন্দরে হুতি হামলার নিন্দা পাকিস্তানসহ ৪ দেশের  বিশ্বজয়ী হাফেজ হিরাকে শুভেচ্ছা জানালেন মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী ২০২৭ সালে পাঁচ ধাপে ইউপি নির্বাচন, তারিখ চূড়ান্ত

অভিশপ্ত ট্যাটু রিমোভ কার্যক্রম চালু করল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
অভিশপ্ত ট্যাটু ও হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির লোগো

|| মোঃ মোশাররফ হোসাইন রাজু ||

কলঙ্ক ও অভিশাপের চিহ্ন ট্যাটু মানব দেহ থেকে মুছে ফেলার (রিমোভ) কার্যক্রম চালু করল হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি (HCSB)।

বুধবার (১০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন সোসাইটির পরিচালক মুহাম্মাদ রাজ ও সাধারণ সম্পাদক মাওলানা ইবরাহিম মিয়া।

তারা বলেন, এবার আমরা নতুন করে ট্যাটু রিমুভ কর্মসূচি আমাদের সেবা কার্যক্রমের আওতায় অন্তর্ভুক্ত করেছি। আপাতত ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলে সোসাইটি ট্যাটু রিমোভ কার্যক্রম পরিচালনা করবে।

তারা আরও বলেন- যারা ট্যাটু তুলবেন, হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি তাদের সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত। যাদের সহযোগিতা প্রয়োজন আমাদের টিমের সাথে যোগাযোগের  অনুরোধ করা হলো।

উল্লেখ্য, ট্যাটু ইংরেজি শব্দ যার বাংলা অর্থ উলকি। আরবিতে বলা হয় ‘আল ওয়াশ্ ম’। মানবদেহের ত্বকে সুঁই বা এ জাতীয় কোনো কিছু দিয়ে ক্ষত করে বাহারি রঙের নকশা করার নামই ট্যাটু। ট্যাটু সাধারণত স্থায়ী হয়। সহজে তা মুছে ফেলা যায় না।

ইসলামে ট্যাটু করা হারাম। এটি আল্লাহর সৃষ্টির বিকৃতি। কুরআন-হাদিসে ট্যাটু করতে নিষেধ করা হয়েছে। ট্যাটুর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিশপ্ত বলা হয়েছে।

আবদুল্লাহ ইবনে উমর রা. বলেন, ‘যে নারী নকল চুল ব্যবহার করে এবং যে তা সরবরাহ করে, আর যে নারী ট্যাটু আঁকে এবং যে আঁকায়, রাসুল সা. তাদের অভিশাপ দিয়েছেন।’ (বুখারি: ৫৫৯৮; মুসলিম: ৫৬৯৩)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ