আগামী জাতীয় নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে বিদেশে অবস্থানরত ৫৪ হাজারের বেশি বাংলাদেশি ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট তথ্য অনুযায়ী, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে দুপুর ৩টা পর্যন্ত ৫৪ হাজার ২০৮ জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন।
নিবন্ধনকারীদের মধ্যে ৪৫ হাজার ৯১৯ জন পুরুষ ভোটার এবং ৮ হাজার ২৮৯ জন নারী ভোটার। এছাড়া অনুমোদনের অপেক্ষায় আছেন আà¦