শনিবার, ০৬ জুন ২০২৬ ।। ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২০ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা-টাঙ্গাইল মহাসড়‌কে ১৭ কি‌লো‌মিটার যানজট আ.লীগের চুরি ও পাচারের কারণেই বিদ্যুৎ-জ্বালানি খাতে চাপ: তথ্যমন্ত্রী বিদ্যুৎ-তেল-গ্যাসের মূল্যবৃদ্ধি ও সীমান্তে পুশইনের প্রতিবাদে কাল বিকেএমের বিক্ষোভ ‘ভারতের মুসলিমদের কোরবানির স্বাধীনতায় বাধা ধর্মীয় অধিকারের লঙ্ঘন’ ইমাম থেকে সফল কৃষি উদ্যোক্তা শরীফ বিল্লাহ বিধিনিষেধ উপেক্ষা করে আল-আকসায় ৬৫ হাজার মুসল্লির জুমা আদায় ভারতের পুশইন চেষ্টা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী: জমিয়ত রাডার স্টেশনে হামলার জবাবে কুয়েত-বাহরাইনে ইরানের হামলা ৭৮টি ফ্লাইটে দেশে ফিরলেন ৩২ হাজার ৮৩২ হাজি রামাল্লায় ১৮ বছরের তরুণকে গুলি করে হত্যা

বৃষ্টির পানিতে ফোন ভিজে গেলে দ্রুত যা করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

বর্তমান সময়ে সবার সঙ্গে যোগাযোগ রাখার জন্য মোবাইল ফোন ছাড়া চলেই না। আমাদের নিত্যদিনের নানান কাজ সহজ হয়েছে এই মোবাইল ফোনের কল্যাণে। তবে বৃষ্টির দিনে একটু অসাবধান হলেই নষ্ট হতে পারে আপনার প্রিয় ফোনটি। যাদের ফোন ওয়াটারপ্রুফ তাদের বৃষ্টির দিনে চিন্তা না থাকলেও বাকিদের বর্ষার সময় সাবধান থাকতে হয়। টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে উঠে এসেছে এমন কিছু টিপস। 

১. যখন খেয়াল করবেন আপনার মোবাইল ফোন ভিজে গেছে সবার আগে ফোনেই সুইচ অফ করুন। কোনো অবস্থাতেই ভিজে যাওয়া ফোন ব্যবহারের চেষ্টা করবে না। 

২. মোবাইল ফোন ভিজে গেলে দ্রুত সিম কার্ড ও মেমোরি কার্ড খুলে শুকনো কাপড় দিয়ে ভালো করে মুছে নিন। কারণ, পানি লেগে ফোনের সিম ও মেমোরি কার্ড খারাপ হওয়ার সম্ভাবনা থাকে।

৩. ফোনের পানি তাড়াতাড়ি শুকিয়ে যাবে এমন স্থানে রাখুন। অনেকেই পানিতে ভিজে যাওয়া ফোন চালের ড্রামে রাখে। এতে চাল ফোনের ভেতরে জমে থাকা পানি শুষে নেবে। এছাড়াও সিলিকা জেলে রাখতে পারলেও ফোনের পানি দ্রুত শুকিয়ে যাবে। 

৪. ভিজে যাওয়া মোবাইল ফোন  ভুলেও  চার্জে দিবেন না। ফোন সম্পূর্ণ শুকিয়ে গেলেই চার্জ দিতে হবে। কারণ এতে করে যে কোনো সময়ে বিপদ ঘটে যেতে পারে।

৫. ফোনে যদি ব্যাটারি খোলার সুযোগ থাকে তাহলে ব্যাটারি খুলে আলাদা রাখুন।  

৬. যদি মনে হয় ফোনের অবস্থা অনেক বেশি খারাপ তাহলে দ্রুত একজন মোবাইল টেকনিশিয়ানের কাছে যান। এক্ষেত্রে অনুমোদিত পরিষেবা কেন্দ্র ফোন নিয়ে গেলে বেশি ভালো।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ