উত্তর আমেরিকার দেশ কানাডায় ইসলামবিদ্বেষ ও ফিলিস্তিন-বিরোধী ঘৃণাজনিত অপরাধ বেড়েছে ১৮০০ শতাংশ। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এই ধরনের অপরাধ দেশটিতে ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড।
সংবাদমাধ্যমটি বলছে, গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কানাডাজুড়ে ইসলামবিদ্বেষ ও ফিলিস্তিনবিরোধী ঘৃণাজনিত অপরাধের ব্যাপক ঊর্ধ্বগতি দেখা গেছে। ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের ইসলামোফোবিয়া রিসার্চ হাবের নাদিয়া হাসানের প্রকাশিত এক নতুন প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।