শনিবার, ২৮ নভেম্বর ২০২৬ ।। ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৮ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি ইতালিতে স্কুলে বোরকা-নিকাব পরলে এক হাজার ইউরো জরিমানা! কী হচ্ছে পাকিস্তানের জাকারিয়া মসজিদ ঘিরে, কেন সিলগালা মসজিদটি? মাওলানা সাদের প্রতি দেওবন্দের আপত্তির কারণ জানালেন মাওলানা সালমান বিজনুরি আজ পরীক্ষায় বসছে নূরানীর ৬৫ হাজার শিক্ষার্থী ঈমানের সুরক্ষায় কতটা সচেতন আমরা, প্রশ্ন মসজিদুল হারামের খতিবের মিরপুরে খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত ওমরাহ পালনে যাচ্ছেন ৮০ নওমুসলিম, খরচ বহন করছে এক প্রতিষ্ঠান আলেমদের জঙ্গি আখ্যা দেওয়া অপশক্তি পালিয়েছে: ধর্ম প্রতিমন্ত্রী শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

চীনা ভাষায় কুরআনের অর্থ ছড়িয়ে দিতে জীবন উৎসর্গ করেন তিনি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

চীনা ভাষাভাষী মানুষের কাছে পবিত্র কুরআনের বাণী পৌঁছে দিতে নিজের জীবনের বড় একটি অংশ উৎসর্গ করেছিলেন চীনের বিশিষ্ট মুসলিম স্কলার ও অনুবাদক মুহাম্মদ মা জিয়ান। আরবি ভাষার মূল বক্তব্য ও অর্থ অক্ষুণ্ন রেখে সহজবোধ্য চীনা ভাষায় কুরআনের অনুবাদ করে তিনি চীনা মুসলিম সমাজে বিশেষ পরিচিতি অর্জন করেন। তাঁর অনুবাদ পরবর্তী সময়ে চীনা ভাষায় কুরআনচর্চার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে ওঠে।

১৯০৬ সালে চীনের ইউনান প্রদেশের শাদিয়ান এলাকায় জন্মগ্রহণ করেন মুহাম্মদ মা জিয়ান। শৈশবে প্রাথমিক দীনি শিক্ষা গ্রহণের পর উচ্চতর জ্ঞান অর্জনের জন্য ১৯৩১ সালে মিসরে যান। সেখানে বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয় ও দারুল উলুমে প্রায় আট বছর পড়াশোনা করেন। এ সময় তিনি আরবি ভাষা, ইসলামি জ্ঞান ও কুরআনবিষয়ক বিষয়ে গভীর দক্ষতা অর্জন করেন।

১৯৩৯ সালে চীনে ফিরে তিনি পবিত্র কুরআনের আধুনিক চীনা অনুবাদের কাজে হাত দেন। তাঁর লক্ষ্য ছিল, আরবি মূলের ভাব ও অর্থ যথাসম্ভব অক্ষুণ্ন রেখে চীনা ভাষাভাষী সাধারণ মানুষের কাছে কোরআনের বাণী সহজবোধ্য করে তোলা। দীর্ঘ অধ্যয়ন, গবেষণা ও পরিশ্রমের মধ্য দিয়ে তিনি এ অনুবাদের কাজ এগিয়ে নেন। ১৯৪৬ সালে তিনি পেকিং বিশ্ববিদ্যালয়ে আরবি ও ইসলামি শিক্ষার অধ্যাপক হিসেবে নিয়োগ পান। সেখানে আরবি ভাষার পাঠদান এবং ইসলামি জ্ঞান ও গবেষণার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। শিক্ষকতার পাশাপাশি কুরআনের অনুবাদ ও সংশোধনের কাজও চালিয়ে যান।

১৯৭৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি অনুবাদটি পরিমার্জনের কাজ অব্যাহত রাখেন। তবে তাঁর মৃত্যুর তিন বছর পর ১৯৮১ সালে অনুবাদটি পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়। সহজ ভাষা, অর্থের স্বচ্ছতা ও গবেষণাভিত্তিক উপস্থাপনার কারণে অনুবাদটি চীনা মুসলমানদের মধ্যে ব্যাপক গুরুত্ব লাভ করে। পরবর্তী সময়ে ১৯৮৭ সালে সৌদি আরবের বাদশাহ ফাহদ পবিত্র কোরআন মুদ্রণ কমপ্লেক্সও মুহাম্মদ মা জিয়ানের এই অনুবাদকে আরবি ও চীনা ভাষার সমন্বিত সংস্করণে অন্তর্ভুক্ত করে।

এর ফলে চীনা ভাষাভাষী মানুষের কাছে কোরআনের বাণী পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অনুবাদটির পরিসর আরও বিস্তৃত হয়। মুহাম্মদ মা জিয়ানের জীবন ও কর্ম প্রমাণ করে, ভাষাগত দূরত্ব জ্ঞান, গবেষণা ও অনুবাদের মাধ্যমে অতিক্রম করা সম্ভব। চীনা ভাষায় কোরআনের অর্থ ও বার্তা পৌঁছে দিতে তাঁর দীর্ঘ সাধনা মুসলিম বিশ্বের অনুবাদসাহিত্যে স্মরণীয় হয়ে থাকবে।

সূত্র: গালফ উর্দু মিডিয়া

টিএইচএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ