আওয়ার ইসলাম ডেস্ক:
ভারতের প্রখ্যাত আলেম ও দারুল উলুম দেওবন্দের সদরুল মুদাররিস মাওলানা সাইয়িদ আরশাদ মাদানী সম্প্রতি গুরুতর অসুস্থ ছিলেন। এখন তিনি অনেকটা সুস্থ। গতকাল শুক্রবার (২৭ নভেম্বর) তাঁর প্রতি পরিবারের সদস্যদের গভীর শ্রদ্ধা ও ভালোবাসার এক আবেগঘন দৃশ্য দেখা গেছে তার নাতির বিয়ের অনুষ্ঠানে।
দিল্লিতে জমিয়তে উলামায়ে হিন্দ কমপ্লেক্স মসজিদে অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে পরিবারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ প্রজন্মের সদস্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মাওলানা আরশাদ মাদানী তার নাতির বিয়ে পড়ান। এ সময় তার পাশে উপস্থিত ছিলেন পরিবারের বিশিষ্ট আলেম ও ধর্মীয় ব্যক্তিত্বরা। তাদের মধ্যে ছিলেন তার সহোদর মাওলানা সাইয়িদ আসজাদ মাদানী, ছেলে মাওলানা সাইয়িদ আজহার মাদানী, ভ্রাতুষ্à