শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮


জামায়াত ছেড়ে ইসলামী আন্দোলনে যোগদান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

বরিশালের বাকেরগঞ্জে জামায়াতে ইসলামীর এক সদস্যের নেতৃত্বে দলটির কয়েকজন কর্মী ইসলামী আন্দোলন বাংলাদেশে যোগ দিয়েছেন।

শনিবার (৩১ অক্টোবর) ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি আলহাজ মাওলানা নাসির উদ্দিনের (রোকন ডাকুয়া) হাতে সদস্য ফরম পূরণের মাধ্যমে দলটিতে যোগ দেন মো. শাহিন সিকদার। তিনি উপজেলার গাড়ুরিয়া ইউনিয়নের বাসিন্দা।

যোগদানের পর শাহিন সিকদার স্থানীয় নেতাদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ রেজাউল করীমের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় দলের নেতারা তাঁকে স্বাগত জানান এবং দলীয় কার্যক্রমে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

যোগদানের বিষয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা নাসির উদ্দিন বলেন, শাহিন সিকদার দলটির কার্যক্রমে উদ্বুদ্ধ হয়ে যোগদানের আগ্রহ প্রকাশ করেন। পরে তাঁকে দলীয় দাওয়াত দেওয়া হলে তিনি স্বেচ্ছায় সদস্য ফরম পূরণ করে যোগ দেন।

শাহিন সিকদার এক ভিডিও বার্তায় বলেন, আগে তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সমর্থক ছিলেন। বিগত নির্বাচনে দলটির পক্ষে কাজ করেছেন এবং নিজের কেন্দ্রে জামায়াতের প্রার্থীকে বিজয়ী করতে ভূমিকা রেখেছেন। ঢাকায় অবস্থানকালেও তিনি দলটির সাংগঠনিক ও রাজনৈতিক কার্যক্রমে যুক্ত ছিলেন।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ‘আমি এখন জামায়াত থেকে সরে আসছি। ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি। আমার এলাকার কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকেও সঙ্গে নিয়ে এই দলে যোগদান করেছি।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা শাহিন সিকদারের যোগদানকে স্বাগত জানিয়ে তাঁকে দলের কার্যক্রমে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

এসএইচ/   


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ