শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
‘শিক্ষাব্যবস্থায় বিতর্কিত মতাদর্শ নয়, নৈতিকতা ও মূল্যবোধের সুরক্ষা চাই’ বরুণা থেকে সোহরাওয়ার্দী: মাকবুলিয়াতের এক অনন্য নজির আলিমে পাসের হার ৬১.০৭ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ৩২৫০ শিক্ষার্থী দিল্লির ১৫০ বছরের পুরনো মসজিদে নামাজ পড়তে পারবেন না মুসল্লিরা শাপলার গণহত্যা থেকেই জুলাইয়ের ভিত্তি রচিত: আমিরে মজলিস এইচএসসি ও সমমানে পাসের হার ৫২.১২, জিপিএ-৫ পেয়েছে ৪০ হাজার ভরিতে সোনার দাম কমলো ৫ হাজার ৪৮২ টাকা ফিলিপাইনে মুসলিম স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রথম মুখ্যমন্ত্রী নির্বাচিত এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে মাওলানা ফজলুর রহমানের ইসলামাবাদের বাসায় উচ্ছেদ নোটিশ

শাপলার গণহত্যা থেকেই জুলাইয়ের ভিত্তি রচিত: আমিরে মজলিস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের যেভাবে রাষ্ট্রীয়ভাবে মূল্যায়ন করা হচ্ছে, একইভাবে শাপলা চত্বরে নিহত শহীদদেরও মূল্যায়ন করতে হবে বলে দাবি জানিয়েছেন বাংলাদেশ খেলাফতে মজলিসের আমীর আল্লামা মামুনুল হক।

তিনি বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের ভিত্তি রচিত হয়েছে শাপলার গণহত্যা থেকে। শাপলা না হলে জুলাই হতো না, আর জুলাই না হলে স্বৈরাচারের পতন হতো না। আমরা এখনো আমাদের রক্তের যথাযথ মূল্যায়ন পাইনি। আলেম সমাজ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবসময় সরব ছিল, ভবিষ্যতেও থাকবে।’

বৃহত্তর চট্টগ্রামের ঐতিহ্যবাহী সেবামূলক সংগঠন আল-আমিন সংস্থার উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী তাফসির মাহফিলের সমাপনী দিনে শুক্রবার (৩০ অক্টোবর) রাতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা রিজওয়ান আরমান ও মাওলানা আইয়ুব জাহাঙ্গীরের সঞ্চালনায় শুরু হওয়া মাহফিলে পবিত্র কোরআন তিলাওয়াত করেন আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত কারি মাওলানা সাঈদুল ইসলাম আসাদ। মাহফিলের বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন মাওলানা মাহমুদুল হাসান ফতেপুরী, মুফতি কেফায়েতুল্লাহ ও মাওলানা ওসমান সিকদার।

মাহফিলে আল-আমিন সংস্থার পক্ষ থেকে সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরেন সংগঠনটির সেক্রেটারি মুহাম্মাদ আহসান উল্লাহ। দাবিগুলোর মধ্যে রয়েছে—কোরআন-সুন্নাহবিরোধী বক্তব্য ও কার্যক্রম বন্ধ করা, ট্রান্সজেন্ডার ইস্যুতে সরকারের অবস্থান স্পষ্ট করা, সরকারি বিভিন্ন সেক্টরে আলেমদের নিয়োগ এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়া। এ ছাড়া পার্বত্য চট্টগ্রামে সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমানোর দাবিও জানান তিনি।

তাফসির মাহফিলে ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য মুফতি মোহাম্মদুল্লাহকে আল-আমিন সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়।

তিন দিনব্যাপী এ মাহফিলের সমাপনী দিনে আরও তাফসির পেশ করেন আল্লামা নুরুল ইসলাম ওলিপুরী, মুফতি মুস্তাকুন্নবী কাসেমী, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মাওলানা মোহাম্মদুল্লাহ এমপি, মাওলানা আব্দুল বাসেত খান, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মাওলানা ইসমাইল খান, মাওলানা সিরাজুল্লাহ মাদানী ও মুফতি সোলাইমান প্রমুখ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ