নিজস্ব প্রতিবেদক
কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়নের লক্ষ্যে বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট জেলা শাখার উদ্যোগে জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট নগরীর হোটেল ডালাসে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সিলেট জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে এবং সহসভাপতি মাওলানা ইকরামুল হক জুনাইদ ও প্রশিক্ষণ বিভাগের সম্পাদক আবু বকর আল মুন্নার যৌথ সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সদস্য হাফেজ মাওলানা মুসলেহ উদ্দীন রাজু। প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য মাওলানা জাকির হুসাইন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সহপ্রশিক্ষণ সম্পাদক মোল্লা খালেদ সাইফুল্লাহ, বাংলাদেশ খেলাফত শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মাওলানা সাদিক সালীম, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুল আজিজ ও কেন্দ্রীয় সভাপতি পরিষদ সদস্য হাবিবুল্লাহ মিসবাহ।
এ ছাড়া বক্তব্য দেন শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মাওলানা আরিফুল হক ইদ্রিস, যুব মজলিস সিলেট মহানগর শাখার প্রচার সম্পাদক মুহাম্মদ মাহাদী তালুকদার এবং খেলাফত ছাত্র মজলিস সিলেট জেলা শাখার সভাপতি আহমদ মাইমুন।
সম্মেলনে কেন্দ্রীয় সম্মেলন বাস্তবায়নে জনশক্তির সক্রিয় অংশগ্রহণ, সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দায়িত্বশীলদের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট জেলা শাখার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।
এমএম/