মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬ ।। ২৩ আষাঢ় ১৪৩৩ ।। ২২ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী এনসিপির সমাবেশে বোমা হামলা, তিন সংগঠনের তীব্র নিন্দা স্থানীয় পলিটিক্সের শিকার এক মাওলানা ও মহিলা মাদরাসা আলিমে রেজিস্ট্রেশনের সময় বাড়াল মাদ্রাসা শিক্ষা বোর্ড অক্টোবর থেকে শুরু স্থানীয় সরকার নির্বাচন: তথ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের হুমকি অব্যাহত থাকলে ইরান আলোচনায় বসবে না: আরাঘচি গ্রামপর্যায়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী লাখো মানুষের উপস্থিতিতে ইরানের কোম শহরে খামেনির জানাজা সম্পন্ন ঢাকাসহ দেশের ১২ অঞ্চলে ঝড়ের আভাস কুমিল্লায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে বাসের ধাক্কা, নিহত ১

এনসিপির সমাবেশে বোমা হামলা, তিন সংগঠনের তীব্র নিন্দা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

সাভারের তারাপুর ঈদগাহ মাঠে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশে বোমা (ককটেল) বিস্ফোরণের ঘটনায় তীব্র নিন্দা ও উদ্বেগ জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস এবং খেলাফত মজলিস।

মঙ্গলবার (৭ জুলাই) পৃথক বিবৃতিতে সংগঠনগুলোর নেতারা ঘটনার নিরপেক্ষ তদন্ত, দোষীদের দ্রুত গ্রেপ্তার এবং রাজনৈতিক কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম বলেন, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের উপস্থিতিতে অনুষ্ঠিত সমাবেশে বিস্ফোরণের ঘটনা রাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতারই বহিঃপ্রকাশ। রাজনৈতিক সমাবেশ ও রাজনৈতিক নেতৃত্বের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, এ ঘটনায় বড় ধরনের প্রাণহানিও ঘটতে পারত। তিনি ঘটনার বিস্তারিত তদন্তের পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থায় কোনো গাফিলতি থাকলে সংশ্লিষ্ট কর্মকর্তাদেরও জবাবদিহির আওতায় আনার দাবি জানান।

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, রাজনৈতিক মতপার্থক্য নির্বিশেষে সব রাজনৈতিক দল ও নেতৃত্বের শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। তিনি নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, দায়ীদের আইনের আওতায় আনা এবং নিরাপত্তা ব্যবস্থায় গাফিলতির প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

অন্যদিকে খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে বলেন, এনসিপির সমাবেশে ককটেল বিস্ফোরণের ঘটনাকে তারা 'জুলাই গণঅভ্যুত্থানের চেতনার বিরুদ্ধে হুমকি' হিসেবে দেখছেন। তারা দ্রুত হামলাকারী ও তাদের ইন্ধনদাতাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা এবং রাজনৈতিক দলের শান্তিপূর্ণ কর্মসূচির নিরাপত্তা জোরদারের আহ্বান জানান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ