নিজস্ব প্রতিবেদক
আসন্ন ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কাউন্সিলকে সামনে রেখে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম জোরদারের অংশ হিসেবে রূপনগর ও মিরপুর কাফরুল থানা শাখার কমিটি পুনর্গঠন এবং পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রূপনগর থানা কমিটি পুনর্গঠন:
শুক্রবার (৩ জুলাই) বাদ আসর মারকাযু ছামসিল কুরআন মাদরাসা মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রূপনগর থানা শাখার সভাপতি মুফতি আবুল ফজল কাসেমী।
সভায় সর্বসম্মতিক্রমে মুফতি আবুল ফজল কাসেমীকে সভাপতি, মুফতি ওমর ফারুক সিরাজীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা আশরাফ আলীকে সাংগঠনিক সম্পাদক করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ থানা কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া। তিনি জমিয়তের ঐতিহ্য, আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান। পাশাপাশি নেতাকর্মীদের মধ্যে ঐক্য, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও জনসম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা লোকমান মাযহারী এবং কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক মুফতি আনোয়ার মাহমুদ।
বিশেষ আলোচক ছিলেন ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মাওলানা নূর মোহাম্মদ কাসেমী, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আখতারুজ্জামান কাসেমী এবং সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা ওয়ালী উল্লাহ। এছাড়া মাওলানা আবু সাঈদ মোহাম্মদ খালেদ, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা মাহদী, মাওলানা শাহাদাতসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
মিরপুর কাফরুল থানা কমিটি পুনর্গঠন:
শনিবার (৪ জুলাই) সকাল ৭টায় জামিয়াতুস সুন্নাহ দারুল উলুম মাদরাসা মিলনায়তনে মিরপুর কাফরুল থানা শাখার কমিটি পুনর্গঠন ও দায়িত্বশীলদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন থানা শাখার সভাপতি মুফতি আজিজুর রহমান মাদানী। সর্বসম্মতিক্রমে মাওলানা আজিজুর রহমান মাদানীকে সভাপতি, মাওলানা সিরাজুল ইসলাম মাযহারীকে সাধারণ সম্পাদক এবং মাওলানা মিনহাজুল আরেফীনকে সাংগঠনিক সম্পাদক করে নতুন থানা কমিটি পুনর্গঠন করা হয়।
প্রধান অতিথি ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ও কাউন্সিল বাস্তবায়ন কমিটির সদস্য সচিব মাওলানা নূর মোহাম্মদ কাসেমী। তিনি ওয়ার্ডভিত্তিক কমিটি গঠন, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুস সালাম থানা শাখার সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন ঢাকুবী এবং পল্লবী থানা শাখার সভাপতি মাওলানা আখতারুজ্জামান কাসেমী। এছাড়া থানা শাখার সহ-সভাপতি মাওলানা হেদায়েতুল্লাহ সাবেরী, মুফতি ইউসুফ, মাওলানা তৌফিকুল ইসলাম, মাওলানা আব্দুস সালামসহ অন্যান্য দায়িত্বশীল নেতারা উপস্থিত ছিলেন।
দুই সভার বক্তারাই আগামী ১১ জুলাই জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিতব্য জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর কাউন্সিল সফল করতে সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। একই সঙ্গে সাংগঠনিক ভিত্তি সুদৃঢ় করে তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম আরও বেগবান করার ওপর গুরুত্বারোপ করা হয়।
আইও/