শনিবার, ০৪ জুলাই ২০২৬ ।। ২০ আষাঢ় ১৪৩৩ ।। ১৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
শরিয়া রাষ্ট্র প্রসঙ্গে মির্জা ফখরুলের মন্তব্য ও কিছু কথা গাজীপুর সিটি নির্বাচনে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা গাজার ধ্বংসস্তূপ থেকে আড়াই বছর পর ফিলিস্তিনি নারীর লাশ উদ্ধার রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৫ আজমতে সাহাবার মহাসচিব পদ থেকে আলী হাসান উসামাকে অব্যাহতি উত্তরাখণ্ডের পর ছত্তিশগড়েও বিলুপ্ত হচ্ছে মাদরাসা বোর্ড ‘আদর্শভিত্তিক সংগঠনে প্রশিক্ষিত কর্মী বাহিনীর বিকল্প নেই’ ২৩ বছরের মুয়াজ্জিনকে শত মোটরসাইকেলের শোভাযাত্রায় বিদায় দিনব্যাপী সাহিত্য-সাংবাদিকতার প্রশিক্ষণ নিলেন তিন শতাধিক মাদরাসা ছাত্র

রামুতে বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় যাত্রীবাহী বাস ও নোহা মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে পাঠানো হয়েছে।

গতকাল (শুক্রবার, ৩ জুলাই) বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সুকান্ত চক্রবর্তী বিষয়টি নিশ্চিত করেছেন । 

নিহতের নাম জাফর আলম (৪০)। তিনি উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ডাকুয়াপাড়া গ্রামের মৃত কালু মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের জনক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি বলাকা পরিবহনের বাস বিপরীত দিক থেকে আসা একটি নোহা মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে নোহা গাড়িতে থাকা জাফর আলমসহ সাতজন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাদের কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাফর আলমকে মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রামে রেফার করা হয়েছে।

নিহতের জ্যেষ্ঠ চাচাতো ভাই সৈয়দ আলম জানান, প্রতিদিনের মতো জাফর আলম গাড়ি নিয়ে মরিচ্যা থেকে কক্সবাজারে এসেছিলেন। কিন্তু হঠাৎ দুর্ঘটনায় তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সদস্যরা হাসপাতালে ছুটে আসেন। 

নোহা গাড়ির চালক সোনা মিয়া বলেন, জাফর আলম প্রায় ২৫ বছর ধরে এই পেশায় ছিলেন। তিনি একজন দক্ষ ও অভিজ্ঞ চালক ছিলেন। তাকে হারিয়ে আমরা সবাই হতবাক।

রামু হাইওয়ে থানা পুলিশের ইনচার্জ সুকান্ত চক্রবর্তী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইও


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ