নিজস্ব প্রতিবেদক
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে দেশব্যাপী কেন্দ্রঘোষিত ৩৬ দিনের কর্মসূচির অংশ হিসেবে খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা শাখা আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩.৩০ টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে জেলা সভাপতি মাওলানা শায়খ ইমাম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে আলোচনা পেশ করেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মো. আব্দুল জলিল।
সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, সহ সাধারণ সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন ও মাওলানা নূরুল ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট জোন সহকারী পরিচালক অধ্যক্ষ মো. আব্দুল হান্নান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সহ সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, মাওলানা ছদরুল আমীন, মাওলানা আকিক হোসাইন, মোঃ মোস্তফা কামাল, মাওলানা নূরুল হোসাইন, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুহিব্বুর রহমান শিবলু, যুক্তরাজ্য লুটন শাখার সহ সাধারণ সম্পাদক মাওলানা আমীরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা সহ সাংগঠনিক সম্পাদক মাওলানা শুয়াইবুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফারুক আহমদ, ফ্রান্স মজলিসের সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা আমীন উদ্দিন সুলতান, সুনামগঞ্জ জেলা সহ অফিস সম্পাদক ও শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি মাওলানা আতাউল হক, ইসলামী ছাত্র মজলিস সুনামগঞ্জ জেলা সভাপতি এনামুল হক আলী, খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা দাওয়াহ বিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুস শহীদ, সহ দাওয়াহ বিষয়ক সম্পাদক ও জামালগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা আলী আকবর, নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সভাপতি মাওলানা আবুল হাসনাত, নির্বাহী সদস্য ও দোয়ারা বাজার উপজেলা সভাপতি মাওলানা মঈনুল হক, নির্বাহী সদস্য ও শান্তিগঞ্জ উপজেলা সহ সভাপতি হাফিজ মাওলানা আলমগীর হোসাইন, নির্বাহী সদস্য ও ছাতক উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জসীম উদ্দিন, হাফিজ মাওলানা আবু তালহা, বিশ্বম্ভরপুর উপজেলা সভাপতি মাওলানা আব্দুল বাতিন, দিরাই উপজেলা সভাপতি মাওলানা হারুন রশীদ, দোয়ারা বাজার উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন সাঈদ, শ্রমিক মজলিস সুনামগঞ্জ জেলা সাধারণ সম্পাদক মো. জহুরুল ইসলাম, জগন্নাথপুর পৌর সাধারণ সম্পাদক মো. আমিনুল হক, তাহিরপুর উপজেলা সাধারণ সম্পাদক হাফিজ জহিরুল ইসলাম, বিশ্বম্ভরপুর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, জামালগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ কাজী, দিরাই উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা হাবিব বিন মোশাররফ প্রমূখ।
আইও/