নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে দলে যোগ দিয়েছেন ১৫ জন আলেম ও বিশিষ্ট ব্যবসায়ী।
রোববার (২ আগস্ট) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ঢাকা মহানগর দক্ষিণের উদ্যোগে রাজধানীর পুরানা পল্টনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে তারা দলে যোগ দেন।
অনুষ্ঠানে জানানো হয়, যোগদানকারী আলেম ও ব্যবসায়ীরা বাংলাদেশ খেলাফত মজলিসের নীতি-আদর্শের প্রতি সমর্থন জানিয়ে সংগঠনের কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের প্রত্যয় ব্যক্ত করেছেন।
এ সময় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন খান এবং ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম