সোমবার, ১২ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ১ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ধারাবাহিক ত্রাণ ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংগঠনটি জানিয়েছে, বন্যা পরিস্থিতির শুরু থেকেই তাদের নেতাকর্মীরা বাঁধ রক্ষা, দুর্গত মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর, আটকে পড়াদের উদ্ধার এবং ত্রাণ বিতরণে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছেন।  

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, পরিস্থিতির অবনতি হলে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণও জোরদার করা হয়। গত ১২ জুলাই ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান চট্টগ্রামের বিভিন্ন এলাকায় সরেজমিনে ত্রাণ বিতরণ করেন। একই সঙ্গে তিনি সংশ্লিষ্ট জেলার নেতৃবৃন্দের সঙ্গে সমন্বিত ত্রাণ কার্যক্রমের পরিকল্পনা ও তদারকি করেন।

এর ধারাবাহিকতায় গতকাল ও আজ জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের সেক্রেটারি মুফতি রেজাউল করীম আবরারের নেতৃত্বে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

সোমবার (১৩ জুলাই) সকাল থেকে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাজালিয়া ইউনিয়নে ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের চট্টগ্রাম পশ্চিম জেলা সাংগঠনিক সম্পাদক মারুফুল ইসলাম, চন্দনাইশ-সাতকানিয়া (আংশিক) শাখার সহ-সভাপতি মামুন বিন মুনির, সেক্রেটারি আবু বকর এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় শুরা সদস্য আরিফুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

এছাড়া পশ্চিম বাঁশখালীর সরল ইউনিয়নে ইউনিয়ন সভাপতি মাওলানা আহমদুর রহমান, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের নেতা মাওলানা শাহেদুর রহমানসহ অন্যান্য নেতারা দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

অন্যদিকে, পার্বত্য খাগড়াছড়ি জেলার বিভিন্ন এলাকায় পাহাড়ধসে ঝুঁকিতে পড়া বসতবাড়ি মেরামত ও ক্ষতিগ্রস্ত পরিবারের সহায়তায় কাজ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, পার্বত্য খাগড়াছড়ি জেলা শাখার স্বেচ্ছাসেবী দল।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এসএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ