মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘ঈদযাত্রা নিয়ে বাগাড়ম্বর না করে কার্যকর পদক্ষেপ নিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ ঈদযাত্রায় প্রাণহানি ও জনদুর্ভোগে উদ্বেগ প্রকাশ করে বলেছেন, কর্ম ও জীবনের তাকিদে মানুষ ঢাকায় দুর্বিষহ জীবন কাটায়। ফলে দুই-তিন দিনের ছুটি পেলেই গ্রামে যাওয়ার জন্য মানুষের ব্যাকুলতা প্রবল হয়ে ওঠে। মা-মাটি ও অকৃত্রিম সামাজিকতায় ফিরে যাওয়ার বাসনা তীব্র হয়ে ওঠে। যান্ত্রিকতা ও ছকে বাঁধা জীবন থেকে মুক্তির ইচ্ছে অত্যুগ্র হয়। মানুষের হৃদয়ের আকাঙ্ক্ষার সুযোগ নেয় একদল অসাধু লোক। তারা সিন্ডিকেট করে ভাড়ার বৃদ্ধি করে। কৃত্রিম সংকট তৈরি করে। রাষ্ট্রের কাজ এই অসাধু লোকদের নিবৃত্ত করা, তাদের দৌরাত্ম্যে লাগাম টেনে ধরা। সরকারের কাছে আমরা সেটাই আশা করি।

শুক্রবার (২০ মার্চ) এক বিবৃতিতে তিনি বলেন, নতুন সরকারের সড়ক পরিবহনমন্ত্রী দায়িত্ব নিয়ে ঈদযাত্রায় নাগরিক ভোগান্তি দূর করতে পারেন নাই। নির্মম দুর্ঘটনায় প্রাণহানীর ঘটনা ঘটেছে, অতিরিক্ত ভাড়া আদায়ের পুরোনো সংস্কৃতি ফিরে এসেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ আশা করে, সরকার এবং বিশেষ করে মন্ত্রী মহোদয় কথার ফুলঝুরি ও বাগাড়ম্বর না করে সমস্যা যথার্থভাবে চিহ্নিত করবেন এবং কার্যকর উদ্যোগ নেবেন।

মাওলানা ইউনুস আহমদ বলেন, ঈদের আগে বাড়িতে যাওয়া এবং কর্মস্থলে ফেরত আসার যাত্রা মিলেই ঈদের যাত্রা। এর প্রথমাংশ শেষ হয়েছে। স্কুল ছুটি থাকার কারণে ঈদে বাড়িতে যাওয়ার সময় মানুষ পর্যায়ক্রমে ঢাকা ছেড়েছে। ফিরতি যাত্রায় সেই সুযোগ থাকবে না। ফলে চাপ পড়বে একত্রে। সেই চাপ সামলানোর জন্য সততার সাথে কার্যকর উদ্যোগ নিন।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ